- তিন দিনব্যাপী স্কাউট ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট সুজনের বিবৃতি
- দীর্ঘদিনের অপেক্ষার অবসান, শুক্রবার উদ্বোধন হচ্ছে হবিগঞ্জের ইসকন নৃসিংহ মন্দির
- সিলেটে চিকিৎসাসেবা খাতের বিভিন্ন অনিয়ম ও অসদুপায় বন্ধের দাবিতে প্রতিবাদ সভা
- পূবালী ব্যাংকের আয়োজনে ‘ক্যাশলেস মিরবক্সটুলা’ শীর্ষক দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত
- আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে সিউক চেয়ারম্যান
- জনগণের প্রত্যাশা অনুযায়ী ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে : এমরান আহমদ চৌধুরী এমপি
- সিলেটে ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বর্ষপূর্তি উপলক্ষে ভাতা প্রদান অনুষ্ঠান
- দাড়িয়াপাড়ার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- পর্যালোচনা সভায় সিসিক প্রশাসক; ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে
» সিলেটে চিকিৎসাসেবা খাতের বিভিন্ন অনিয়ম ও অসদুপায় বন্ধের দাবিতে প্রতিবাদ সভা
প্রকাশিত: ১২. নভেম্বর. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
সিলেট মাউন্ট এডোরা হসপিটাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সকল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অসদচরণ পরিহার করে সুচিকিৎসা প্রদান, টেস্ট বাণিজ্য বন্ধ এবং চিকিৎসকদের ভিজিট সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণের দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ আসর মদিনা মার্কেট এলাকায় সিলেটের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সিএনজি মালিক সমিতি সিলেট জেলার সভাপতি জামিল আহমদ লিটনের সভাপতিত্বে ও আলহাজ্ব মুক্তার আহমদ তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’র চেয়ারম্যান মইনুল ইসলাম আশরাফী।
এসময় তিনি বলেন, চিকিৎসা একটি মহান সেবা, কিন্তু বর্তমানে একশ্রেণির চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবসায়িক মনোভাবের কারণে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে।
হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগী ও স্বজনদের প্রায়ই ইন্টার্ন চিকিৎসকদের দুর্ব্যবহার ও অবহেলার শিকার হতে হয়, যা কোনোভাবেই কাম্য নয়।
তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে সমস্ত বিল মওকুফ করতে হবে।
সামান্য অসুস্থতাতেও অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল মেডিকেল টেস্ট দিয়ে রোগীদের নিঃস্ব করা হচ্ছে।
এই ‘টেস্ট বাণিজ্য’ অবিলম্বে বন্ধ করতে হবে এবং সাধারণ মানুষের সামর্থ্যের কথা বিবেচনা করে বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিজিট ফি সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করতে হবে।
পাশাপাশি, হাসপাতালগুলোতে সেবার মান বৃদ্ধি, রোগীদের সাথে মানবিক আচরণ নিশ্চিত করা এবং স্বাস্থ্যখাতে চলমান সকল অনিয়ম-দুর্নীতি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
অন্যথায় সিলেটের সাধারণ মানুষকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, মদিনা মার্কেটের ব্যবসায়ী সাহেদ আহমদ, আনোয়ার হোসেন জুয়েল, মাওলানা ময়নুল ইসলাম, জালাল আহমদ, মানবাধিকার কর্মী আবুল বাশার, মনোয়ার হোসেন চিশতী, সৈয়দ ফেরদৌস আল কাদরী, জামাল উদ্দিন, তোফায়েল আহমেদ তাহেরী, জনি খান, রনি খান প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭৩ বার
সর্বশেষ খবর
- তিন দিনব্যাপী স্কাউট ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট সুজনের বিবৃতি
- দীর্ঘদিনের অপেক্ষার অবসান, শুক্রবার উদ্বোধন হচ্ছে হবিগঞ্জের ইসকন নৃসিংহ মন্দির
- সিলেটে চিকিৎসাসেবা খাতের বিভিন্ন অনিয়ম ও অসদুপায় বন্ধের দাবিতে প্রতিবাদ সভা
- পূবালী ব্যাংকের আয়োজনে ‘ক্যাশলেস মিরবক্সটুলা’ শীর্ষক দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর