- তিন দিনব্যাপী স্কাউট ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট সুজনের বিবৃতি
- দীর্ঘদিনের অপেক্ষার অবসান, শুক্রবার উদ্বোধন হচ্ছে হবিগঞ্জের ইসকন নৃসিংহ মন্দির
- সিলেটে চিকিৎসাসেবা খাতের বিভিন্ন অনিয়ম ও অসদুপায় বন্ধের দাবিতে প্রতিবাদ সভা
- পূবালী ব্যাংকের আয়োজনে ‘ক্যাশলেস মিরবক্সটুলা’ শীর্ষক দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত
- আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে সিউক চেয়ারম্যান
- জনগণের প্রত্যাশা অনুযায়ী ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে : এমরান আহমদ চৌধুরী এমপি
- সিলেটে ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বর্ষপূর্তি উপলক্ষে ভাতা প্রদান অনুষ্ঠান
- দাড়িয়াপাড়ার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- পর্যালোচনা সভায় সিসিক প্রশাসক; ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে
» দীর্ঘদিনের অপেক্ষার অবসান, শুক্রবার উদ্বোধন হচ্ছে হবিগঞ্জের ইসকন নৃসিংহ মন্দির
প্রকাশিত: ১২. নভেম্বর. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে হবিগঞ্জের বগলা বাজারে।
শুক্রবার (১৩ নভেম্বর) উদ্বোধন হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) শ্রীশ্রী নৃসিংহ জিউ মন্দির।
উদ্বোধন ঘিরে ইতিমধ্যে মন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছে নতুন সাজে। সম্পন্ন হয়েছে প্রায় সব প্রস্তুতি।
দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছেন, ইসকনের ভক্ত ও দর্শনার্থীরা। তাঁদের আগমনে মন্দির এলাকায় তৈরি হয়েছে উৎসবের পরিবেশ।
উদ্বোধনকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেও দেখা দিয়েছে আনন্দ ও উৎসাহ।
নতুন এই মন্দির দেখতে এবং উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তাঁদের প্রত্যাশা, মন্দিরটি ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে ভূমিকা রাখবে।
আয়োজকেরা জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টায় শুভ অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী আয়োজন।
শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
অতিথি ও ভক্তদের বরণ করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি।
মন্দিরের অধ্যক্ষ শ্রী উদয় গৌর দাস ব্রহ্মচারী বলেন, ‘২০১৮ সাল থেকে আমাদের এই মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।
দীর্ঘদিনের চেষ্টা ও সবার সহযোগিতায় আজ সেই স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে।
আমরা চাই, এই মন্দিরকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি আরও বাড়ুক।’
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মো. জি কে গউছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, পুলিশ সুপার মো. তারেক মাহমুদ, ইসকনের জ্যেষ্ঠ সন্ন্যাসী শ্রীল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ ও শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজসহ ইসকনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, মন্দিরের অধ্যক্ষ শ্রী উদয় গৌর দাস ব্রহ্মচারী।
দীর্ঘদিনের অপেক্ষার পর মন্দিরের উদ্বোধন ঘিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
স্থানীয় বাসিন্দা ও দূরদূরান্ত থেকে আসা ভক্ত-দর্শনার্থীদের অপেক্ষা এখন উদ্বোধনের মাহেন্দ্রক্ষণের।
তাঁদের আশা, এই মন্দির এলাকার মানুষের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬৯ বার
সর্বশেষ খবর
- তিন দিনব্যাপী স্কাউট ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট সুজনের বিবৃতি
- দীর্ঘদিনের অপেক্ষার অবসান, শুক্রবার উদ্বোধন হচ্ছে হবিগঞ্জের ইসকন নৃসিংহ মন্দির
- সিলেটে চিকিৎসাসেবা খাতের বিভিন্ন অনিয়ম ও অসদুপায় বন্ধের দাবিতে প্রতিবাদ সভা
- পূবালী ব্যাংকের আয়োজনে ‘ক্যাশলেস মিরবক্সটুলা’ শীর্ষক দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর