শিরোনামঃ-

» পূবালী ব্যাংকের আয়োজনে ‘ক্যাশলেস মিরবক্সটুলা’ শীর্ষক দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত: ১২. নভেম্বর. ২০২৬ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual5 Ad Code

সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার ঘোষিত ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার মাধ্যমে দৈনন্দিন আর্থিক কার্যক্রমে উন্নত দেশের মতো এ দেশের মানুষও নানাভাবে উপকৃত হবেন।

২৪ ঘন্টা ব্যাংকিং সেবা পাওয়ার সুবিধার পাশাপাশি ফিজিক্যাল কারেন্সি বহনের ঝুকিঁ থেকেও তাঁরা রক্ষা পাবেন।

এতে করে, মুদ্রা ছাপানোসহ এর ব্যবস্থাপনায় ব্যয় সংকোচন করা সহজ হবে।

তিনি বলেন, বেসরকারি খাতের বৃহত্তম ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি সরকারের এমন মহতি উদ্যোগ মাঠ পর্যায়ে বাস্তবায়নে অগ্রণী ভুমিকা রাখছে, যা খুবই প্রশংসনীয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নগরীর মীরবক্সটুলায় পূবালী ব্যাংক পিএলসি দরগাগেইট শাখা আয়োজিত দিনব্যাপী ক্যাশলেস মিরবক্সটুলা ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

পূবালী ব্যাংক পিএলসি দরগা গেইট শাখার সহকারী মহা-ব্যবস্থাপক মোসা. মাকসুদা বেগমের সভাপতিত্বে ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার বিনায়ক চক্রবর্তীর পরিচালনায় উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি সিলেট শাখার সহকারী মহা-ব্যবস্থাপক মো. মাহমুদুন্নবী, মহিলা কলেজ ইসলামিক শাখার সহকারী মহা-ব্যবস্থাপক মো. কবিরুল ইসলাম, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড সিলেট অফিসের ইনচার্জ মো. শহীদুল হক, দরগাগেট ইসলামীক উইন্ডোর ব্যবস্থাপক মো. আমিনুজ্জামান খান প্রমুখ।

Manual1 Ad Code

সভপতির বক্তব্যে মোসা. মাকসুদা বেগম পূবালী ব্যাংকের গ্রাহকবৃন্ধকে ব্যাংকের ডেবিট/ক্রেডিটকার্ড, পাই ব্যাংকিং এ্যাপস, কিউ আর কোড, পোজ মেশিন ইত্যাদি সময় ও অর্থ সাশ্রয়ী সেবা গ্রহণের আহবান জানিয়ে বলেন, এতে করে সরকার ঘোষিত ‘ক্যাশলেস ব্যাংকিং’ এর কার্যক্রম আরো গতিশীল হবে।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30