শিরোনামঃ-

» ৫ বছরের কারাদণ্ড হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর!

প্রকাশিত: ২৬. মে. ২০১৭ | শুক্রবার


Manual5 Ad Code

স্পোর্টস ডেস্কঃ কর ফাঁকির মামলায় লিওনেল মেসির বিরুদ্ধে বার্সেলোনা আদালতের দেয়া ২১ মাসের কারাদণ্ড বহাল রেখেছেনে স্পেনের সর্বোচ্চ আদালত। কিন্তু কারাদণ্ডটা আর মাত্র ৩ মাস কম হওয়ায় তা ভোগ করতে হচ্ছে না খুদে জাদুকরকে। তবে মনে হয় ফেঁসে যাচ্ছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। তার বিরুদ্ধে ওঠা একই অভিযোগ প্রমাণিত হলে ৫ বছরের কারাদণ্ড হতে পারে রিয়াল সুপারস্টারের।

Manual1 Ad Code

স্পেনের কর কর্তৃপক্ষের দাবি- ২০১১-১৩ সালের মধ্যে ইমেজ স্বত্ব থেকে রোজগার করা আয় গোপন রেখেছেন রোনালদো। এ সময়ে মূল আয়ের চেয়ে ৮-১৫ মিলিয়ন ইউরো কম দেখিয়েছেন তিনি।

Manual6 Ad Code

স্পেনের আইন অনুযায়ী- এর দায়ে ৫ বছরের কারাদণ্ড হতে পারে সিঅরসেভেনের। এরই মধ্যে এতে সমর্থন জানিয়েছে স্পেনের অর্থ মন্ত্রণালয়।

Manual8 Ad Code

তবে অভিযোগ ওঠার পর থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন রোনালদো। কারণ, আর্থিক বিষয়াদি তিনি দেখাশোনা করেন না। চারবারের ফিফা বর্ষসেরার হয়ে এটি দেখাশোনা করেন এক আর্থিক প্রতিষ্ঠান।

অবশ্য এজন্য ক্রিশ্চিয়ানো রোনালদোকেও সরাসরি দায় দিচ্ছে না স্পেনের কর কর্তৃপক্ষ। এমনকি রিয়ালের পুর্তুগিজ উইঙ্গারকে আইনি নোটিশও পাঠায়নি আদালত।

Manual2 Ad Code

সমালোচকরা বলছেন- দ্রুত জরিমানা আদায় করতে তাকে এ হুমকি দেয়া হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930