- সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক
- সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ আজ
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসুচী আজ
- সিলেটে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
- সিলেটে নিহত ফাহিমার পরিবারের পাশে বিরোধী দলীয় নেতা
- বর্ষীয়ান রাজনীতিবিদ কিংবদন্তি তোফায়েল আহমেদের মৃত্যুতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শোক
- ৪ জুন সিলেট বিভাগীয় যুবদলের আলোচনা সভা; প্রধান অতিথি নূরুল ইসলাম নয়ন এম.পি.
- বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন
» হল থেকে বিতাড়িত শাবির সেই ছাত্রলীগ নেতা
প্রকাশিত: ২৩. মে. ২০১৭ | মঙ্গলবার
স্টাফ রিপোর্টারঃ ধারাবাহিক নানা অভিযোগের প্রেক্ষিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (স্থগিত কমিটি) সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে হল থেকে বের করে দিয়েছেন অন্যান্য নেতাকর্মীরা।
সোমবার (২২ মে) রাতে তাকে শাহপরান হল থেকে বিতাড়িত করা হয়। তিনি শাহপরান হলের এ ব্লকের ২০৭ নম্বর রুমের অবৈধ বাসিন্দা ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অপরাধের সঙ্গে জড়িয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শাখা ছাত্রলীগের অনেক নেতাকর্মীও তার আচরণে ছিলেন ক্ষুব্ধ।
২০১৬/১৭ সেশনে ভর্তি জালিয়াত ইস্যুতে নজরুলের নাম বেশ জোরে-শোরে শোনা যায়। তার এক কর্মী তার নিয়ন্ত্রিত রুম থেকে পুলিশের হাতে ধরা পড়লে তাকে ছাড়াতে বেশ কয়েকদিন জালালাবাদ থানা মুখো ছিলেন বিতর্কিত এই নেতা।
তাকে ‘ভর্তি জালিয়াত চক্রের হোতা’ বলে অভিহিত করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির।
এক ফেসবুক পোস্টে মনিরুজ্জামান লিখেন- এ ঘটনার পর নজরুল জুনিয়রদের কাছে দাম্ভিকতা প্রকাশ করতো যে ভর্তি জালিয়াতি করলেও কেউ তার কিছু করতে পারেনি।
এছাড়া্ও স্থানীয় পুলিশের সঙ্গে সখ্যতা করে নিজের আর্থিক অবস্থার অনেক পরিবর্তন এনেছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
শুধু ভর্তি জালিয়াতিই নয়, চাঁদাবাজি, ছিনতাই, ডাইনিংয়ে ফাও খাওয়া এমনকি চুরির অভিযোগও রয়েছে ছাত্রলীগ নেতা নজরুলের বিরুদ্ধে। আর এসব অভিযোগ করেছেন খোদ তার সংগঠনেরই নেতাকর্মীরা।
অন্যদিকে প্রকাশ্যে ছাত্রদল করা এক নেতাকে ছাত্রলীগে অনুপ্রবেশ করিয়ে বানিয়েছেন তার ডান হাত।
সহ-সভাপতি মনিরুজ্জামান মনির বলেন- “সে টঙে চাঁদাবাজি, বহিরাগতদের কাছ থেকে টাকা আদায়, জুনিয়রদের হেনস্থা, ডাইনিং এ ফাও খাওয়াসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। ”
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন- নজরুলের বিরুদ্ধে অনেক অভিযোগের ভিত্তিতে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে তাকে হল থেকে বের করে দিয়েছে। আমরা বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে জানতে নজরুল ইসলামের মোবাইল ফোনে বার বার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।
শাহপরান হলের প্রভোস্ট শাহেদুল হোসাইন বলেন- আমি বিষয়টি জানিনা। নজরুল হলের বৈধ শিক্ষার্থী ছিল কিনা তা জেনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
তবে শাহপরাণ হলের অফিস সূত্রে জানা যায়- মেয়াদ পার হওয়ার পর বেশ কয়েকবার নোটিশ দিলেও নতুন করে তিনি ভর্তি হননি।
এ দিকে সোমবার (২৩ মে) বিকেলে সহ-সভাপতি সৈয়দ জুয়েমকেও হল থেকে বের করে দেয়া হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৬০ বার
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক
- সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ আজ
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসুচী আজ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ
- ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাস উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- সিলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের পাশে জামায়াত
- দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন
- দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে : দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম


