শিরোনামঃ-

» ব্রিটেনের পার্লামেন্ট ভবনের বাইরে হামলা : নিহত ২

প্রকাশিত: ২৩. মার্চ. ২০১৭ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

আন্তর্জাতিক সংবাদঃ যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনে সন্ত্রাসী হামলায় অন্তত দুজন নিহত হয়েছে। পার্লামেন্ট ভবনের কাছের একটি সেতুর ধারে ছুরিকাঘাতে এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক আলোকচিত্রী ওয়েস্টমিনিস্টার সেতুর কাছে ১২ জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন।

তবে হামলায় বিট্রিশ প্রধানমন্ত্রী থেরেসা মে নিরাপদ আছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র এ তথ্য জানালেও হামলার সময় থেরেসাকে কোথায় নেয়া হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেননি।

Manual5 Ad Code

হাউস অব পার্লামেন্টের বাইরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও আহত হন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

Manual2 Ad Code

এ ঘটনার পর সংসদ মুলতবি ঘোষণা করা হয়েছে। এছাড়া কর্মকর্তাদের পার্লামেন্টের ভেতরে অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, পার্লামেন্টের বাইরে এক ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। তবে তিনি মারা গেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

Manual5 Ad Code

রয়টার্স বলছে, পার্লামেন্ট ভবনের বাইরে একটি সেতুর কাছে হামলায় অন্তত এক ডজন মানুষ আহত হয়েছে।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30