- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে চান নোবেলজয়ী মালালা
প্রকাশিত: ১২. মার্চ. ২০১৭ | রবিবার
আন্তর্জাতিক ডেস্কঃ সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি কন্যা মালালা ইউসুফজাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আগ্রহ প্রকাশ করেছেন।
অক্সফোর্ডে পড়তে তাকে একটি শর্ত পূরণ করতে হবে, আর তা হলো এ-লেভেলে তাকে ‘ট্রিপল এ’ গ্রেড পেতে হবে। এ শর্ত পূরণের জন্য পড়াশোনা করছেন মালালা।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেডি মার্গারেট হলে দর্শন, রাজনীতি ও অর্থনীতি (পিপিই) নিয়ে উচ্চতর ডিগ্রি নিতে চান মালালা। এই বিষয়ে এখানে পড়াশোনা করেন ‘ডটার অব ইস্ট’ খ্যাত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। বেনজির ভুট্টো মালালার অনুস্মরণীয় নারী।
এর আগে গুঞ্জন ওঠে যুক্তরাজ্য ছাড়তে চান মালালা। তিনি আমেরিকা যেতে চান এবং ক্যালিফোর্নিয়ার স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চান। স্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতিতে উচ্চতর ডিগ্রি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন মালালা। সেই অবস্থান থেকে সরে আসতে পারেন তিনি।
শনিবার অ্যাসোসিয়েশনস অব স্কুল অ্যান্ড কলেজ লেকচারার্স-এর বার্ষিক সম্মেলনে মালালা যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার পরিকল্পনার কথা বলেন। তিনি বলেন, একটি প্রতিষ্ঠান থেকে শর্তমূলক প্রস্তাব পেয়েছেন। তবে পড়াশোনার পাশাপাশি সব শিশুর জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি।
যুক্তরাজ্যের কোন বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত গ্রহণ করেননি মালালা।
২০১২ সালে নারী শিক্ষার পক্ষে প্রচার চালানোয় পাকিস্তানের সোয়াত ভ্যালিতে তালেবানের গুলিতে বিদ্ধ হন মালালা। তবে শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান। নারী শিক্ষার পক্ষে জীবন বাজি রেখে কাজ করার স্বীকৃতি হিসেবে ভারতের আরেক শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থীর সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মালালা। এখন তিনি লন্ডনে থেকে পড়াশোনা ও নারী শিক্ষার পক্ষে কাজ করছেন।
তথ্যসূত্র : দি গার্ডিয়ান, দি টেলিগ্রাফ অনলাইন।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৮ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- “বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু
- ‘বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও প্রতিটি থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর দাবি’ : প্রবাসী কল্যাণ পরিষদ
- সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের উচ্ছ্বাস
- দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করুন : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট


