শিরোনামঃ-

» সাংবাদিকদের নৈশভোজে ট্রাম্পের ‘না’

প্রকাশিত: ২৬. ফেব্রুয়ারি. ২০১৭ | রবিবার

Manual3 Ad Code

আন্তর্জাতিক সংবাদঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৯ এপ্রিলে অনুষ্ঠেয় সাংবাদিকদের নৈশভোজে অংশ নেবেন না বলে জানিয়েছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) এক টুইটার বার্তায় ট্রাম্প এ কথা জানান।

Manual5 Ad Code

ওই টুইটার বার্তায় ট্রাম্প লেখেন, ‘আমি এ বছরের হোয়াইট হাউসের করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে অংশ নেব না। আশা করি সবাই ভালো থাকবেন এবং একটি সুন্দর সন্ধ্যা কাটাবেন।’

হোয়াইট হাউসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার এক দিন পরেই ট্রাম্প এই ঘোষণা দিলেন।

Manual2 Ad Code

এদিকে এর আগেই ব্লুমবার্গ নিউজ ও নিউইয়র্কের ম্যাগাজিন এই নৈশভোজে অংশ নেবে না বলে জানায়। একই সঙ্গে এই নৈশভোজ প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে সাংবাদিকদের প্রতি।

গত শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে ঢুকতে দেওয়া হয়নি বিবিসি, সিএনএন, বাজফিড ও নিউ ইয়র্ক টাইমসের প্রতিনিধিদের।

Manual6 Ad Code

১৯২৪ সাল থেকে অন্তত একবার হলেও সাংবাদিকদের জন্য নৈশভোজের এই আয়োজন করে আসছে হো্য়াইট হাউস। বারাক ওবামা তার সময়ে আটবার এই আয়োজন করেছিলেন।

ওই অনুষ্ঠানে সেলিব্রেটি, সাংবাদিক, রাজনীতিবিদ এবং মার্কিন প্রেসিডেন্ট অংশ নেন। অতীতে ট্রাম্প নিজেও এই নৈশভোজে অংশ নিয়েছিলেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30