শিরোনামঃ-

» রানী এলিজাবেথের জন্য টুইটার কর্মকর্তা নিয়োগ

প্রকাশিত: ১৩. ফেব্রুয়ারি. ২০১৭ | সোমবার

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের রানীর জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাকিংহাম প্যালেস। এই পদের জন্য বার্ষিক বেতন ধরা হয়েছে ৩০ হাজার পাউন্ড।

Manual8 Ad Code

টুইটারে রানী এলিজাবেথের ফলোয়ারের সংখ্যা ২৭ লাখেরও বেশি। রানীর অফিসিয়াল টুইটার পেজে টুইটার, ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্ট পরিচালনার জন্য চলতি সপ্তাহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Manual4 Ad Code

‘ডিজিটাল যোগাযোগ কর্মকর্তা’ শীর্ষক পদটিতে নিয়োগের যোগ্যতা হিসেবে ‘দ্রুত পরিচালনা’ ও ‘প্রগতিশীল’ উল্লেখ করা হয়েছে। আগ্রহী প্রার্থীকে অবশ্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা হতে হবে। এছাড়া ফটোগ্রাফি ও ভিডিও ধারণেও দক্ষতা থাকতে হবে।

Manual7 Ad Code

সার্বক্ষণিক দায়িত্বে থাকা এই কর্মকর্তাকে রানীর টুইটার অ্যাকাউন্ট পরিচালনা করতে হবে এবং রানী ও রাজকীয় পরিবারের সদস্যরা জনসাধারণের সঙ্গে সংশ্লিষ্ট যেসব কার্যক্রমে অংশ নেন সে বিষয়ে সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে হবে।

ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান জানিয়েছে, এই পদে যোগদানকারীর জন্য পেনশন ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30