- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» উশু আলমগীর হোসাইনকে সিলেট জেলা উশু এসোসিয়েশন ও চাইনিজ উশু ফাইটার স্কুল কর্তৃক বিদায় সংবর্ধনা
প্রকাশিত: ১১. ফেব্রুয়ারি. ২০১৭ | শনিবার
নিজস্ব প্রতিবেদকঃ সিলেট জেলা উশু এসোসিয়েশন ও চাইনিজ উশু ফাইটার স্কুলের উদ্যোগে ব্লাক বেল্ট সদস্য ও জাতীয় উশু কোচ এবং জাজ মো. আলমগীর হোসাইনকে বিদেশ যাত্রা উপলক্ষ্যে শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধা ৬টায় সিলেট জেলা ষ্টেডিয়ামে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মৃত্তিকা থিয়েটারের নাট্যকর্মী ও উশু সংগঠক রুবেল রাজের উপস্থাপনায় চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক স্যার মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাইনিজ উশু ফাইটার স্কুলের সহ-সভাপতি সমাজসেবক মো. আলাউদ্দিন বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মিলাদ ড্রিংকিং ওয়াটারের সত্বাধিকারী হাজী মিলাদ আহমদ, জাস্ট ডান্স বাংলা গ্রুপের পরিচালক জাহিদ আহমদ রুবেল, নাট্যকর্মী ও মডেল রাজা চৌধুরী, চাইনিজ উশু ফাইটার স্কুলের সহকারী প্রশিক্ষক দেলোয়ার হোসেন টাইগার।
প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন বাদশা বলেন, মানুষের স্বাভাবিক জীবন পরিচালনার ক্ষেত্রে এ ধরনের উশু প্রশিক্ষণ জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিরাট ভূমিকা পালন করছে। বিদায়ী কোচ ও জাজ মো. আলমগীর হোসেনের বিদেশ যাত্রায় মঙ্গল কামনা করেন। যদিও তাঁর অবর্তমানে ক্লাবের একটি অপুরণীয় ক্ষতি হয়ে গেল, তারপরও এগিয়ে যেতে হবে। সুন্দর একটি সমাজ গড়ার লক্ষ্যে এ রকম প্রশিক্ষণ আরো বেশী পরিমাণ বৃদ্ধি করতে হবে। অদুর ভবিষ্যতে এই ক্লাবের সাফল্য বাংলাদেশ সহ বিশ্বব্যাপী সমাদৃত হবে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে সিলেটের উশু প্রতিষ্ঠাতা স্যার মো. আনোয়ার হোসেন বলেন, বিদায়ী ব্লাক বেল্ট সদস্য ও জাতীয় উশু কোচ এবং জাজ মো. আলমগীর হোসাইন আমাদের ক্লাবে দীর্ঘ ১০ বছর যাবত অত্যন্ত সততা ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন। প্রশিক্ষণার্থী থাকাকালে তিনি অনেক মেধা ও যোগ্যতার প্রমান রেখেছেন।
আজ তিনি প্রবাসে চলে যাচ্ছেন, রেখে যাচ্ছেন তাঁর অনেক কৃতকর্ম। এই ক্লাবের সাফল্যের পেছনে তাঁর একটি বিশাল অবদান রয়েছে। ভবিষ্যতে এই ক্লাবের যারা সদস্য হবেন তাঁরা কোনভাবেই মো. আলমগীর হোসেনের অবদান এড়িয়ে যেতে পারবে না।
আমাদের এক উজ্জল নক্ষত্রকে হারাতে বসেছি। কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে, বাস্তবতার নিরিখেই তাঁকে বিদায় দিতে হচ্ছে। তাঁর বিদায়ে মর্মাহত হয়ে কবির ভাষায় তিনি বলেন, “যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।”
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- উশু প্রশিক্ষণার্থী সামিয়ান আহমেদ।
আরো উপস্থিত ছিলেন- চাইনিজ উশু ফাইটার স্কুলের ব্লাক বেল্ট সদস্য জাতীয় উশু জাজ এবং কোচ মহসিন আহমদ, রাকিব আহমদ সজিব, জিহান আহমদ, কাইফ আহমদ রুবেল, তিজান আহমদ, নুরুল হাসান, আলমগীর হোসেন আকাশ, জাকারিয়া আহমদ, এমদাদুল হক, তামীম আহমদ।
চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রশিক্ষণার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- বদরুজ্জামান রাজু, চিম্নয়, সানি, শ্রেয়া, সালমা, সাদিয়া, শাহরিয়ার, সাইফুল ইসলাম, সাদি, মিরাজুল ইসলাম, নাফিজা, তামান্না প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৮৭১ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর