শিরোনামঃ-

» ওসমানীনগরে ৮ খন্ড অবস্থায় মহিলার লাশ উদ্ধার!

প্রকাশিত: ১৪. ডিসেম্বর. ২০১৬ | বুধবার

Manual2 Ad Code

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর প্রতিনিধি:: ওসমানীনগরে ৮ খন্ড করা এক মহিলার (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

Manual7 Ad Code

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের কাগজপুর ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

Manual6 Ad Code

তবে লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। লাশের ৮টি টুকরো কার্টুনবন্দি অবস্থায় ছিল। লাশের সাথে শিশুর কিছু কাপড় রয়েছে। পুলিশের ধারণা সে সন্তানের জননী, বহিরাগত কেউ তাকে হত্যা করে গাড়িযোগে এনে ব্রিজের নিচে ফেলে গেছে।

Manual8 Ad Code

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার কাগজপুর এলাকায় একটি সেতুর নিচে দু’টি পরিত্যক্ত কাগজের কার্টুন পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

এর মধ্যে একটি কার্টুন থেকে মানুষের খণ্ডিত হাতের টুকরো দেখতে পেয়ে বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে অবহিত করা হয়।

বেলা আড়াইটার দিকে পুলিশ সেতুর নিচ থেকে অজ্ঞাতনামা তরুণীর ৮ খন্ড অবস্থায় লাশ উদ্ধার করে।

Manual3 Ad Code

ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী জানান, স্থানীয় এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে কাগজপুর ব্রিজের নিচের খাল থেকে লাশটি উদ্ধার করি।

২টি কার্টুনে লাশের ৮টি খন্ড ছিল। লাশের সাথে শিশুর কিছু কাপড়ও রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বহিরাগত কেউ মহিলাকে হত্যা করে লাশ গুম করতে গাড়িতে করে এখানে এনে ফেলে গেছে। লাশ দেখে মনে হচ্ছে সপ্তাহ খানেক পূর্বে তাকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় জানা সম্ভব হয়নি।

এই সংবাদটি পড়া হয়েছে ১২১৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30