শিরোনামঃ-

» ফিদেল কাস্ত্রোকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে লাখো মানুষ

প্রকাশিত: ০৪. ডিসেম্বর. ২০১৬ | রবিবার


Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ কিউবার বিপ্লবী ও সাবেক নেতা ফিদেল কাস্ত্রোকে তার জন্মভূমি সান্তিয়াগোতে শেষ বিদায় জানাচ্ছে লাখো মানুষ। কিউবানরা ছাড়াও বিভিন্ন দেশের নেতারা এতে অংশ নিচ্ছেন। পুরো অনুষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন তার ভাই এবং কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো।

Manual5 Ad Code

এই প্রক্রিয়া শেষে সেখানেই তাকে সমাহিত করা হবে। রাউল কাস্ত্রো জানিয়েছেন, ফিদেল কাস্ত্রোর ইচ্ছা অনুসারে তার নামে কোনও মন্যুমেন্ট বা সড়কের নামকরণ করা যাবে না।

এ বিষয়ে নিষেধাজ্হা আরোপ করা হবে। ফিদেল কাস্ত্রো সবসময় ব্যক্তিপূজার বিরুদ্ধে ছিলেন বলেও তিনি জানান। এর আগে ফিদেল কাস্ত্রোর দেহভস্ম তার জন্মস্থান সান্তিয়াগো শহরে পৌঁছায়।

সমবেত বিপুল সংখ্যক মানুষ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘ফিদেল চিরজীবী হোন’ শ্লোগান দিতে থাকে সেখানে যোগ দিয়েছেন ভেনেজুয়েলা, নিকারাগুয়া, বলিভিয়ার নেতৃবৃন্দ এবং আর্জেন্টিনার ফুটবল তারকা দিয়েগো মারাদোনা।

Manual6 Ad Code

এর আগে, হাভানা থেকে রওনা হয়ে ৪ দিনের যাত্রায় পথে পথে মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সান্তিয়াগোতে পৌছায় ফিদেল কাস্ত্রোর দেহভস্ম। গত ২৫শে নভেম্বর নব্বই বছর বয়সে কিউবার বিপ্লবী এই নেতার জীবনাবসান ঘটে।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫২১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30