- ফ্রি ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- আগস্ট মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
- সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেট ২ ও ৪ নম্বর দোকানে ব্যাবসায় বাধা না দিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা
- সিলেট মহানগর ৩৬নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতী সভা
- রক্তে সুগার নিয়ন্ত্রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রন আর ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন যাপন : অধ্যাপক ডা. এম. এ. আহবাব
- জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
- ওসমানী হাসপাতালে অনিয়ম ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আগামীকাল
- স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময়
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
» ধর্ষণের শিকার এক কিশোরীকে স্কুল কর্তৃপক্ষ ফাইনাল পরীক্ষা দিতে দেননি
প্রকাশিত: ০৪. ডিসেম্বর. ২০১৬ | রবিবার
হবিগঞ্জের বাহুবল উপজেলার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে বছর শেষে ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে কয়েক দিন আগে। কিন্তু ধর্ষণের শিকার হওয়া সপ্তম শ্রেণীর এক ছাত্রীর পরীক্ষা দেয়া হচ্ছে না।
তার বাবা হরিধন চক্রবর্তী বলছেন, স্কুলের কর্তৃপক্ষ তাকে ঐ ঘটনার পর থেকে ক্লাসেও যেতে দেয়নি। মি. চক্রবর্তী বলেছেন, “ঘটনা ঘটার দশদিন পর আমি স্কুল হেডমাস্টার সারের সাথে দেখা করেছিলাম।
তিনি বলেন, “২৮ তারিখ পরীক্ষা শুরু হয়। ওর মা ২৭ তারিখ সকালে স্কুলে বেতন নিয়ে গিয়েছিলো। তখন বলা হয়েছে সে এখানে পরীক্ষা দিতে পারবে না। দিলে অসুবিধা আছে। ম্যানেজিং কমিটি থেকে নিষেধ করা হয়েছে।”
ইতিমধ্যেই ৪টি পরীক্ষা হয়ে গেছে। মেয়েটির ক্লাস এইটে ওঠা হবে কি-না সেটি আর নিশ্চিত নয়। এমনকি তার আর কোনদিন স্কুলে পড়া হবে কিনা তাও অনিশ্চিত হয় পড়েছে বলে জানাচ্ছে তার পরিবার। ঘটনার সূত্রপাত এ বছরের জুলাই মাসের শেষের দিকে কাজের লোভ দেখিয়ে তাকে নিয়ে গিয়েছিলো প্রতিবেশী এক নারী।
এখন মেয়েটিকে কেন স্কুলে যেতে দেয়া হচ্ছে না সে বিষয়ে শাহজালাল উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে স্কুল কমিটির সভাপতি আবুল হাশেম মেয়েটির চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন এবং এক পর্যায়ে হঠাৎ করেই তিনি থেমে যান। এর পর আর তাকে টেলিফোনে পাওয়া যায়নি।
তবে বিষয়টি নিয়ে সন্ধ্যার পরই আলাপে বসেছেন উপজেলার প্রশাসন,স্কুল কর্তৃপক্ষ ও পুলিশের কর্মকর্তারা। বাহুবলের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বিবিসিকে জানিয়েছেন, কাল থেকে মেয়েটি যাতে পরীক্ষা দিতে পারে সেটি নিশ্চিত করা হচ্ছে।
তিনি বলছেন, “এটা তারা (স্কুল কর্তৃপক্ষ) আমাকেও বলেছে যে মেয়েটি নিজে বের হয়ে গেছে। কিন্তু আমরা তো এর কোন সত্যতা এখনো পাইনি। আমি তাদের বলেছি এসব কথা শোনা যাবে না। আগামী দিন সে পরীক্ষা দিতে আসবে। এবং তার পরীক্ষা নিতে হবে।”
কিন্তু ততক্ষণে স্কুলের সহপাঠী, পাড়ার লোকজন সবাই জেনে গেছেন মেয়েটিকে স্কুলে নেয়া হচ্ছে না আর সেজন্যে সে নিজেই দায়ী।
তাই তার ভবিষ্যৎ নিয়ে পরিবারের এই দুশ্চিন্তা। তবে দরকারে মেয়েকে অন্য কোথাও নিয়ে হলেও পড়াশোনা করাতে চান তারা।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৬১ বার
সর্বশেষ খবর
- ফ্রি ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- আগস্ট মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
- সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেট ২ ও ৪ নম্বর দোকানে ব্যাবসায় বাধা না দিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা
- সিলেট মহানগর ৩৬নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতী সভা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর