শিরোনামঃ-

» গোলাপগঞ্জে গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ২৭. নভেম্বর. ২০১৬ | রবিবার


Manual8 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি, সালমান কাদেরঃ গোলাপগঞ্জের উত্তরবাজারে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

Manual4 Ad Code

আটককৃত ব্যক্তি উপজেলার ফুলবাড়ি ইউপির রুপাইল গ্রামের মৃত তছির আলীর ছেলে ফয়েজ আলী (৩০)।

Manual1 Ad Code

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উত্তরবাজারে অভিযান চালায়।

এ অভিযানে ফয়েজ আলী নামের ঐ মাদক ব্যবসায়ীকে ২০০ গ্রাম গাজাসহ আটক করে পুলিশ।

Manual1 Ad Code

এব্যাপারে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার  ওসি একে এম ফজলুল হক শিবলী।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৮০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30