শিরোনামঃ-

» ‘বিয়ে করলে ক্ষমা’র সেই বিতর্কিত বিলটি প্রত্যাহার করে নিল তুরস্ক!

প্রকাশিত: ২৩. নভেম্বর. ২০১৬ | বুধবার

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ কমবয়েসী মেয়ের সাথে কোন পুরুষ যৌন সম্পর্ক করলেও ‘বিয়ে করলে সে ক্ষমা পাবে’ – তুরস্কে এমন একটি আইন করার চেষ্টা ভেস্তে গেছে।

Manual6 Ad Code

কিছুদিন আগে এই বিল উত্থাপনের পর তুরস্কের সমাজে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ ওঠে। অন্যান্য দেশেও এর নিন্দা হয়। এর পর প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বিলটি প্রত্যাহার করে নিয়েছেন।

বিলটিতে বলা হয়েছিল, কোন পুরুষ কমবয়েসী মেয়ের সাথে যৌন সম্পর্ক করার দায়ে অপরাধী হলেও সে যদি ওই মেয়েটিকে বিয়ে করে তাহলে সে ক্ষমা পেয়ে যাবে।

Manual5 Ad Code

কিন্তু এর সমালোচকরা বলেন, এটা ধর্ষণ এবং কম বয়সী মেয়েদের বিয়ে করার প্রবণতাকে বৈধতা দেবে। জাতিসংঘের বিভিন্ন সংস্থাও এ আইন পাস না করার আহ্বান জানিয়ে বলেছিল, এতে যৌন নিপীড়ন এব বাল্যবিবাহ মোকাবিলার প্রয়াস ক্ষতিগ্রস্ত হবে।

Manual7 Ad Code

এর পর আজ তুরস্কের পার্লামেন্টে আইনটি পাসের কয়েক ঘন্টা আগে এটি ‘পুনর্বিবেচনার জন্য’ ফেরত পাঠানো হয়।

সরকার অবশ্য বলেছিল, যদি কোন পুরুষ কমবয়েসী মেয়েটি বা তার পরিবারের সম্মতি নিয়ে তাকে বিয়ে করে – তাহলে তার যেন শাস্তি পেতে না হয় – সেটাই আইনটির আসল উদ্দেশ্য ছিল।

তুরস্কের ফৌজদারি বিধিতে এর আগে ১৫ বছরের কম বয়েসী মেয়েদের সাথে যৌন সংসর্গকে যৌননিপীড়ন বলে সংজ্ঞায়িত করা হয়েছিল, তবে জুলাই মাসে তুরস্কের সাংবিধানিক আদালত তা বাতিল করে দেয়।

তুরস্কে বাল্যবিবাহ একটি বড় সমস্যা। সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল নিজেই ৩০ বছর বয়সে বিয়ে করেন, যখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র ১৫ বছর।

২০০২ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে ১৮ বছরের কমবয়স্ক ৪ লক্ষ ৪০ হাজার নারী সন্তানের মা হয়েছে। এর মধ্যে প্রায় ১৬ হাজারই ১৫ বছরের কমবয়স্ক। দেশটিতে শিশুদের যৌন নিপীড়নও গত ১০ বছরে তিন গুণ বেড়েছে।

Manual7 Ad Code

গত ১০ বছরে তুরস্কে ৪ লাখ ৩৮ হাজার বাল্যবিবাহ হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30