শিরোনামঃ-

» গলায় ফাঁস দিয়ে ২ বান্ধবীর একসঙ্গে আত্মহত্যা!

প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০১৬ | বুধবার

Manual4 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর শাহাপুর এলাকায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রী ২ বান্ধবী আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) একই ঘরের আড়ার  সঙ্গে ওড়নায় ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২ জনের পরিবারই বলছে, ২ বখাটের যৌন হয়রানির জের ধরে তারা আত্মহত্যা করেছে।
নিহতরা হলো- শাহাপুর পশ্চিমপাড়া এলাকার নাজমুল হক নাজুর মেয়ে বন্যা (১৩) ও একই মহল্লার মুক্তার আলীর মেয়ে শম্পা (১২)। তারা দু’জনেই কাটাখালী বেলঘরিয়া আবদুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।
যে ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়, ওই ঘর থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করেছে পুলিশ। রাত ৮টার দিকে নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুময়ান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বন্যা ও সম্পা ২ বান্ধবী। তাদের বাড়ি পাশাপাশি। তারা ২ জনই পার্শ্ববর্তী বেলঘরিয়া আবদুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বিকেলের দিকে বন্য তার বান্ধবী সম্পার বাড়িতে যায়।
এরপর ঘরের ভেতর তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর রাত সাড়ে ৭টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ ২টি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়।
ওসি বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করা হয়েছে। তাতে কী লেখা আছে, তা তদন্তের স্বার্থে এখন বলা যাচ্ছে না। সুইসাইড নোটটি কার হাতের লেখা তাও নিশ্চিত হওয়া যায়নি। আমরা বিষয়টি নিয়ে অনুসন্ধান করছি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এই সংবাদটি পড়া হয়েছে ৭৯৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031