শিরোনামঃ-

» গোলাপগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড, ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ৩১. অক্টোবর. ২০১৬ | সোমবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ গোলাপগঞ্জ প্রতিনিধি সালমান কাদের:: সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউপির নালিউরি গ্রামের একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক এ অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।

তবে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে এলাকাবাসীর ধারণা।

Manual4 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, নালিউরী গ্রামের মঈন উদ্দিন ও তার ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী নজির উদ্দিনের বসত ঘরে হঠাৎ আগুন লেগে যায়।

Manual6 Ad Code

মুহূর্তে তা চারিদিকে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

Manual5 Ad Code

খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Manual5 Ad Code

কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মঈন উদ্দিন।

ঘটনার পর গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬২৮ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031