- টেকসই উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয় : আব্দুল কাইয়ুম চৌধুরী
- নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ‘গ্লোবাল ভিশনারি বিজনেস লিডার অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন তাজুল ইসলাম
- ক্লাসিক কলেজে একাদশ শ্রেণির ফ্রেশার্স রিসেপশন ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
- ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি ৩ মাসের মধ্যে হস্তান্তর : আব্দুল কাইয়ুম চৌধুরী
- সিলেট স্বাগতম মিষ্টি ঘরের পক্ষ থেকে এতিম শিশুদের খাওয়ার আয়োজন শুক্রবার
- সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ ও বিক্ষোভ সমাবেশ শুক্রবার
- সরকারই বিরোধী দলকে রাজপথে ঠেলে দিয়েছে : ডা. শফিকুর রহমান এমপি
» ইংল্যান্ড-আমেরিকায় মোস্তাক আহমেদ এর নাটক “হাসন রাজা”
প্রকাশিত: ২৬. অক্টোবর. ২০১৬ | বুধবার
সিলেট বাংলা নিউজ কালচারাল বিভাগ:: মরমী কবি জমিদার দেওয়ান হাসন রাজা চৌধুরীর জীবনী অবলম্বনে নাট্যকার মোস্তাক আহমেদ রচিত নাটক “হাসন রাজা” দেশের গন্ডি ছাড়িয়ে ইংল্যান্ড ও আমেরিকায় মঞ্চস্থ হতে যাচ্ছে।
থিয়েটার বাংলা (টক) এর প্রযোজনায় নাটকটির প্রিমিয়ার শো আগামী ১ নভেম্বর’১৬ ইংল্যান্ডের বার্মিংহাম ক্যানন হিল পার্কে লন্ডন সময় সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে।
“হাসন রাজা” নাটকটি নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত নাট্যনির্দেশক ইশরাত নিশাত। সহকারী নির্দেশনা ও সংগীত প্রয়োগে আছেন কথাকলি সিলেট এর নাট্যজন আমিরুল ইসলাম চৌধুরী বাবু। মঞ্চসজ্জা ও পোষাক পরিকল্পনায় বাংলাদেশের বিশিষ্ট নাট্যজন প্রাণ রায়।
“হাসন রাজা” প্রসংগে নাট্যকার মোস্তাক আহমেদ বলেন, বাংলার লৌকিক সমাজে রামপাশা-লক্ষনশ্রীর জমিদার দেওয়ান হাসন রাজা চৌধুরী কিংবদন্তি হয়ে আছেন যুগ যুগ ধরে।
এখনো তাঁকে ঘিরে নানা ধরনের জনশ্রুতি আবহমান বাংলার লোকসমাজে।
ভোগবিলাসের খোলস থেকে বেরিয়ে এসে এই সাধক কবি নিজেকে চিনিয়েছেন অন্যরূপে।
তাঁর সৃষ্টিকর্ম বাংলা লোকগানের পরিমন্ডলকে দিয়েছে এক নতুন ধারার সন্ধান, করেছে সমৃদ্ধ। “হাসন রাজা” একটি ঐতিহাসিক নাটক।
এই নাটকের গতিপথ চিত্রিত করা হয়েছে মূলত ঐতিহাসিক পটভূমির আলোকে।
পাশাপাশি, নাটকের গঠনশৈলী ও পটভূমির শরীর পোক্ত করতে কোন কোন জায়গায় প্রাসঙ্গিক নাটকীয়তার আশ্রয় নেওয়া হয়েছে নাট্যমুহূর্ত খোঁজার চেষ্টা করা হয়েছে। আশা করা যাচ্ছে “হাসন রাজা” দর্শকদের মন জয় করতে সক্ষম হবে।
বার্মিংহামে “হাসন রাজা”র প্রথম প্রদর্শনী শেষে লন্ডন ও ম্যানচেষ্টারে আরো ২টি প্রদর্শনী হওয়ার কথা রয়েছে এবং নভেম্বর মাসের শেষ সপ্তাহে আমেরিকার নিউইয়র্কে ১টি প্রদর্শনীর কথাও জানালেন নাটকটির নির্দেশক নাট্যজন ইশরাত নিশাত।
“হাসন রাজা” বিশ্ব জয় করে আসুক, এই প্রত্যাশা আমাদের সকলের।
এই সংবাদটি পড়া হয়েছে ৮৪৩ বার
সর্বশেষ খবর
- টেকসই উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয় : আব্দুল কাইয়ুম চৌধুরী
- নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ‘গ্লোবাল ভিশনারি বিজনেস লিডার অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন তাজুল ইসলাম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বাংলাদেশে পর্তুগালের ভিসা অফিস চালুর জোর দাবি পর্তুগাল গণদাবি পরিষদের
- ‘বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও প্রতিটি থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর দাবি’ : প্রবাসী কল্যাণ পরিষদ
- সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের উচ্ছ্বাস
- ইউরোপের পথে প্রবাসীদের স্বপ্ন ও সংগ্রামের ব্যবচ্ছেদ
- ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ (FJB)-এর আলোচনা সভা অনুষ্ঠিত


