শিরোনামঃ-

» সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে দিনব্যাপী হিমোফিলিয়া বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০. অক্টোবর. ২০১৬ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ স্বাস্থ্য বিভাগঃ সিলেটে দিনব্যাপী হিমোফিলিয়া বিষয়ক কর্মশালা ডা. মুর্শেদ বর্তমান সরকার শত প্রতিকুলতার মধ্যে দিয়ে চিকিৎসা সেবায় এগিয়ে যাচ্ছে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত সিলেট এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন ও ওয়ার্ল্ড ফেডারেশন অব হিমোফিলিয়া’র সহযোগিতায় ২০ অক্টোবর বৃহস্পতিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার রুমে হিমোফিলিয়া বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার ডা. আব্দুস সবুর মিয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. মুর্শেদ আহমদ চৌধুরী বলেন বর্তমান সরকার শত প্রতিকুলতার মধ্যে দিয়ে চিকিৎসা সেবায় এগিয়ে যাচ্ছে।

চিকিৎসা সেবায় যে সকল অপূরণীয়তা রয়েছে অচিরেই সকলের সহযোগিতায় তা পূরণ করা হবে। হিমোফিলিয়ার মতো একটি বিরল, স্থায়ী নিরাময়ের অযোগ্য ও ব্যয়বহুল রোগের চিকিৎসার সুযোগ নেই বললেই চলে। হিমোফিলিয়ায় আক্রান্ত রোগী, রোগীর অভিভাবক, চিকিৎসক ও সচেতন শুভাকাঙ্খক্ষীরা সংগঠিত হয়ে বাংলাদেশ হিমোফিলিয়া সোসাইটি গড়ে তুলেছেন।

নিঃসন্দেহে এ উদ্যোগ প্রশংসার দাবিদার। তাদের এ মহৎ উদ্যোগ আমাদেরও বুকে আশার আলো জ্বালায়। কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. এস. কে. সিনহা।

রির্সোস পারসন হিসাবে উপস্থিত ছিলেন দেশবরণ্য হেমাটোলজিস্ট সিলেটের কৃতি সন্তান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এম এ খান, হেমাটোলজি বিভাগের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক প্রফেসর ডা. সালমা আফরোজ।

Manual4 Ad Code

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, গাইনী বিভাগের অধ্যাপক ডা. জাহানারা বেগম, হিমোফিলিয়া সোসাইটি বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মো. নুরুল ইসলাম, শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রভাত রঞ্জন দে, শিশু সার্জরী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সামছুর রহমান, হাসপাতালের বিভিন্নস্থরের শিক্ষক ও চিকিৎসকবৃন্দ।

এছাড়া সিলেট অঞ্চলের সমিতি নিবন্ধত হিমোফিলিয়া রোগীদের উপস্থিতিতে দিনব্যাপী এই কর্মশালায় চিকিৎসক ও ফিজিওথেরাপীর হিমোফিলিয়া রোগীদের চিকিৎসা বিষয়ে বিস্তারিত ধারণা দেয়া হয় এবং রোগী ও তাদের অভিবাবকদের করণীয় সম্পর্কেও ধারণা প্রদন করা হয়। হিমোফিলিয়া আক্রান্ত রোগী মুহিত মিয়া অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

Manual1 Ad Code

অনুষ্ঠান পরিচালনা করেন হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের মেডিকেল অফিসার ডা. জালাল আহমদ চৌধুরী। শুরুতে কোরআন তেলাওয়াত করেন হিমোফিলিয়া আক্রান্ত রোগী ইসমাইল।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৮৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30