শিরোনামঃ-

» নজিরবিহীন ঘটনা >> শিশুকেও ৩ দিনের রিমান্ডে নিলো পুলিশ!

প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০১৬ | সোমবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ রাজধানীর জঙ্গি আস্তানায় উদ্ধার হওয়ার সেই শিশু তাহরীম কাদেরী রাসেলকে (১২) ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর আদালত রিমান্ডের এ আদেশ দেন।

রোববার বিকালে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম রুহুল আমিন এ আদেশ দেন। এর আগে বিকাল ৪টায় ডিবির ভ্যানে করে লালবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে নেওয়া হয়।

Manual3 Ad Code

আজিমপুরের ঘটনায় লালবাগ থানায় দায়ের করা মামলায় শিশু রাসেলকে এক নম্বর আসামি করা হয়। আটক ৩ নারী জঙ্গি এবং রাসেলের বাবা নিহত জঙ্গিকেও আসামি করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট সূত্রে জানা গেছে রাসেলের বিচার শিশু আইনেই হবে।

Manual2 Ad Code

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যার পর আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে জঙ্গিনেতা তানভীর কাদেরী ওরফে জামশেদ ওরফে আব্দুল করিমের লাশ উদ্ধার করে পুলিশ। গলাকাটা লাশ উদ্ধারের পর পুলিশ জানিয়েছিল সে আত্মহত্যা করেছে। অভিযানে তিন নারী জঙ্গিকে আহতাবস্থায় আটক হয়।

Manual4 Ad Code

২ মেয়ে শিশুসহ উদ্ধার হয় ৩ শিশু। এর মধ্যে রাসেলও ছিল। পরবর্তীতে পরিবারের আবেদন প্রেক্ষিতে উপযুক্ত প্রমাণাদি সাপেক্ষে ২ মেয়ে শিশুকে ঈদের আগের দিন হস্তান্তর করা হয়।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31