শিরোনামঃ-

» এখনো জ্বলছে ট্যাম্পাকো, আরও ৬ মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ১১. সেপ্টেম্বর. ২০১৬ | রবিবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ বিশেষ প্রতিনিধি উবায়দুর রহমান সজিবঃ টঙ্গী বিসিক নগরীর ট্যাম্পাকো কারখানার আগুন এখনো জ্বলছে। সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট।

Manual6 Ad Code

রাতে গাজীপুরের জেলা প্রশাসক জানিয়েছেন, উদ্ধার কাজে অংশ নিতে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।

Manual7 Ad Code

শনিবার ২৫ জনের পর বিকেলে আরো ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩১ জনে।

এখনো নিখোঁজ রয়েছেন ৬ জন। শনিবার ভোরে আগুন লাগার পর দিনভর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ফায়ার সার্ভিস। ৩০ ঘণ্টার বেশি সময় পরও কারখানাটিতে থেকে থেকে আগুন জ্বলছে।

ফায়ার সার্ভিস বলছে, ভবনের ভেতর কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।

Manual4 Ad Code

নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031