শিরোনামঃ-

» তাজুল হত্যা মামলার আসামী ‘দা বিক্রম’ গ্রেফতার

প্রকাশিত: ৩০. আগস্ট. ২০১৬ | মঙ্গলবার


Manual6 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃঃ সিলেট নগরীর খুলিয়াপাড়ায় সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলাম হত্যা মামলার আসামি বিক্রম ওরফে দা বিক্রমকে গ্রেফতার করেছে পুলিশ।
৩০ আগস্ট মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশের একটি বিশেষ দল জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকার একটি গভীর জঙ্গল থেকে তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার সহকারি কমিশনার নূরুল হুদা আশরাফী।
আসামি বিক্রম সিলেট শহরতলীর শাহপরাণ এলাকার জনকান্দি এলাকার বাসিন্দা।
সহকারি কমিশনার আশরাফী আরও জানান, বিক্রম ওরফে দা বিক্রম জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশের একটি বিশেষ দল সেখানে যায়। দুইদিন অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে গভীর জঙ্গল থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ২০ আগস্ট রাতে নগরীর খুলিয়াপাড়ায় কুপিয়ে খুন করা হয় মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলামকে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930