শিরোনামঃ-

» তাসকিন ৮ সেপ্টেম্বর পরীক্ষা দিতে যাচ্ছেন অস্ট্রেলিয়া

প্রকাশিত: ২১. আগস্ট. ২০১৬ | রবিবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ স্পোর্টস ডেস্কঃ ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন অ‌‌‌বৈধ অ্যাকশনের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি। এরপর থেকেই এই ২ জন নিজেদের অ্যাকশন শোধরাতে কঠোর পরিশ্রম করে আসছেন।

Manual5 Ad Code

নিয়ম অনুযায়ী আইসিসি অনুমোদিত ল্যাবে পরীক্ষা দিয়ে নিজেদের অ্যাকশন শুদ্ধ প্রমাণ করতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তারা।

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আইসিসি অনুমোদিত ল্যাবে পরীক্ষা দিতে যাচ্ছেন তাসকিন। তবে এবার ভারতে নয় অস্ট্রেলিয়ায় পরীক্ষা দিতে যাবেন তারা।

Manual1 Ad Code

বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস শনিবার মিরপুরে সাংবাদিকদের জানান, ‘আগামী মাসের ৮ তারিখে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের উদ্দেশ্যে রওয়ানা দেবেন তাসকিন। তবে সফরের বিষয়টি নির্ভর করছে ৮ তারিখে বিমানের টিকিট পাওয়ার ওপর।

সেদিন টিকিট না পেলে ৯ বা ১০ তারিখে রওয়ানা দিতে পারেন তিনি।

Manual6 Ad Code

তাসকিনের সঙ্গে আরাফাত সানিও অস্ট্রেলিয়া যেতে পারেন বলে জানি‌য়েছেন জালাল ইউনুস। তবে সানির বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয়।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৯ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031