শিরোনামঃ-

» সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন এমপি এমরান আহমদ চৌধুরী

প্রকাশিত: ১৯. জুলাই. ২০২৬ | রবিবার


Manual5 Ad Code

জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করবে বিএনপি সরকার

নিউজ ডেস্কঃ
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশে গুলিতে শহিদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেছেন, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

রবিবার (১৯ জুলাই) দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের ফতেহপুর কবরস্থানে গিয়ে তিনি মরহুমের কবর জিয়ারত করেন। শহিদ তুরাবের পরিবারের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন এমপি।

এ সময় সাংসদ এমরান আহমদ চৌধুরী শহিদ তুরাবের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এ হত্যার বিচার নিশ্চিত করবে বিএনপি সরকার। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

কবর জিয়ারত ও দোয়া মাহফিলে জেলা ও উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, বিয়ানীবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং সিলেটের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

এদিকে, রবিবার (১৯ জুলাই) বিকালে বিয়ানীবাজার পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি এমরান আহমদ চৌধুরী।

Manual4 Ad Code

তিনি বলেন, বর্তমানের শিশু-কিশোররা ভবিষ্যদের কান্ডারি। তাদের হাত ধরেই তর তর করে এগিয়ে যাবে বাংলাদেশ। তাই পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্ব দানের কৌশলও রপ্ত করতে হবে। এজন্য নিজেদের সৎভাবে গড়ে তুলতে হবে।

আর এ ক্ষেত্রে পড়ালেখায় তদারকির পাশাপাশি শিক্ষক এবং অভিভাবকদের শিশু-কিশোরদের প্রতি আলাদা নজরাদারি করতে হবে। কারণ- বর্তমান প্রজন্মকে সুপথে রাখাই এখন বড় চ্যালেঞ্জ।

বিদ্যালয় হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আব্দুল হেকিম।

শিক্ষক বিপ্লব চক্রবর্তীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির স্থানীয় সরকার-বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।

এছাড়া আরও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক নজমুল হোসেন, বিয়ানীবাজার ব্যাংকার্স সোসাইটির সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক দৌলা হোসেন সুভাষ ও উপজেলা ছাত্রদলের আহবায়ক এনাম উদ্দিন প্রমুখ।

Manual4 Ad Code

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তানজিম রহমান।

পরে বিয়ানীবাজার ব্যাংকার্স সোসাইটির উদযোগে শিক্ষার্থীদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এসময় বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারাও রোপণ করেন এমপি এমরান আহমদ চৌধুরী।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930