শিরোনামঃ-

» রোটারি ক্লাব অফ সিলেট গ্রীন সিটির প্রথম সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

প্রকাশিত: ১৯. জুলাই. ২০২৬ | রবিবার

Manual1 Ad Code

আর্তমানবতার সেবায় রোটারি ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে : কয়েস লোদী

নিউজ ডেস্কঃ
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের উন্নয়নে এবং আর্তমানবতার সেবায় রোটারি ক্লাব সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আশা করি নতুন কমিটির নেতৃত্বে সিলেট গ্রীন সিটি ক্লাব তাদের সেবামূলক কার্যক্রম আরও বেগবান করবে।

রবিবার (১৯ জুলাই) রাতে নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে রোটারি ক্লাব অফ সিলেট গ্রীন সিটির ২০২৬-২৭ রোটারি বর্ষের প্রথম সাধারণ সভা ও আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

নবগঠিত কমিটির সভাপতি রোটারিয়ান মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. আতিকুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারিয়ান পীর আতাউর রহমান।

Manual7 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি দিদার আহমেদ পিএইচএফ, সহ-সভাপতি কৃপেশ দেবনাথ, জহিরুল ইসলাম জহির পিএইচএফ, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন আরিফ এবং চিফ সার্জেন্ট-অ্যাট-আর্মস মো. আহসান হুসাইন।

Manual1 Ad Code

এছাড়াও ক্লাব পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাব লার্নিং ফ্যাসিলিটেটর মোঃ কবিরুল ইসলাম পিএইচএফ, পরিচালক (ক্লাব সার্ভিস) মো. ইয়াহিয়া আহমেদ পিএইচএফ (সিপি), পরিচালক (মেম্বারশিপ চেয়ার) মো. আনোয়ার হুসাইন পিএইচএফ, পরিচালক (ফাউন্ডেশন) মাহমুদ আলম এমপিএইচএফ, পরিচালক (ক্লাব এক্সিকিউটিভ) আলমগীর হুসাইন পিএইচএফ, এবং ক্লাব সদস্য মোঃ খাইরুল ইসলাম ও মিলন আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্য ক্লাব থেকে আগত আমন্ত্রিত রোটারিয়ান ও অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অফ সিলেট কীন ব্রিজের সভাপতি মামুনুর রশীদ মামুন, রোটারি ক্লাব অফ রাইজিং স্টারের সভাপতি রোহেল আহমেদ, রোটারি ক্লাব অফ পাইওনিয়ারের সভাপতি আলহাজ্ব আজাদ উদ্দিন, রোটারি ক্লাব অফ সিলেট নর্থের রোটারিয়ান কাজী ওমর ফারুক, রোটারি ক্লাব অফ সিলেট রাইজিং স্টারের সৈয়দ মুফাজ্জল ইমাম (রাহেল), রোটারিয়ান মো. নজরুল আলম, রোটারি ক্লাব অফ সিলেট পাইওনিয়ারের আজাদ উদ্দিন এবং রোটারি ক্লাব অফ সিলেট নর্থের তুহিন আহমেদ।

Manual1 Ad Code

অনুষ্ঠানে ক্লাবের বিদায়ী সভাপতি জহিরুল ইসলাম জহির নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান মো. আলমগীর হোসেনের কাছে কলার ও দায়িত্ব হস্তান্তর করেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930