শিরোনামঃ-

» সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

প্রকাশিত: ২৭. জুন. ২০২৬ | শনিবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার (২৭ জুন) বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স সুইমিং পুল, সিলেট ভ্যেনু’তে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual1 Ad Code

উক্ত প্রশিক্ষণে সাফল্যজনকভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় প্রশিক্ষণার্থীদের  মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

জেলা ক্রীড়া অফিসার, সিলেট ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. নূর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট ডিএফএ’র সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও প্রশিক্ষক টিটু আহমেদ, প্রমীলা কোচ তানিয়া রহমান, ক্রীড়া প্রশিক্ষক আব্দুল কাদির, সিনিয়র ক্রীড়া শিক্ষক ফাতেমা তুজ জোহরা, সিনিয়র ক্রীড়া শিক্ষক আব্দুল মজিদ প্রমুখ।

Manual8 Ad Code

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।

সভাপতির বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেন বলেন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির মূল লক্ষ্যই হচ্ছে মাঠ পর্যায় থেকে লুকিয়ে থাকা প্রতিভা খুঁজে বের করা।

Manual4 Ad Code

আমরা অত্যন্ত আনন্দিত যে এই মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে একঝাঁক সম্ভাবনাময় সাঁতারু তৈরি করতে পেরেছি।

Manual8 Ad Code

জেলা ক্রীড়া অফিস সবসময় এই তরুণ প্রতিভাদের পাশে থাকবে এবং তাদের ভবিষ্যতের পথ সুগম করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30