শিরোনামঃ-
- বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর
- সিলটি পাঞ্চায়িত’র জনসভা সাময়িক স্থগিত
- জালালাবাদ গ্যাস অফিসে বাংলা নববর্ষ উদযাপন
- গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা সিলেট মহানগরের লিফলেট বিতরণ
- এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- উইমেন এমপাওয়ার প্রজেক্ট’ পরিদর্শন ও মতবিনিময় সভা এবং দোয়া মাহফিল সম্পন্ন
- ৪,৫,৬নং ওয়ার্ডবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নাসরিন আক্তার
- শ্রুতির বর্ষবরণ অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপিত
- অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে ঐক্যবদ্ধ হোন : চারণ সাংস্কৃতিক কেন্দ্র
» হাসনাত ও তাহমিদ ৮ দিনের রিমান্ডে
প্রকাশিত: ০৪. আগস্ট. ২০১৬ | বৃহস্পতিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ গুলশানের হলি আর্টিজানে হামলায় জড়িত সন্দেহে আটক বেসরকারি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজাউল করিম ও কানাডা প্রবাসী যুবক তাহমিদ হাসিব খানকে ৮ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুন্নাহার ইয়াসমিন তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে দুপুরে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. মাসুদুর রহমান বলেন, ‘গুলশানের ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।’
মাসুদুর রহমান জানান, বুধবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাহমিদকে এবং গুলশান আড়ংয়ের সামনে থেকে হাসনাতকে তারা গ্রেপ্তার করেন।
গত ১ জুলাই রাতে গুলশানের ওই ক্যাফেতে একদল অস্ত্রধারী তরুণ হামলা চালালে জিম্মি সঙ্কট তৈরি হয়। পরদিন ভোরে কমান্ডো অভিযানে সেই সঙ্কটের অবসান ঘটে। ওই অভিযানের আগেই ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সন্দেহভাজন পাঁচজঙ্গিসহ ছয়জনের মৃত্যু হয়।
অভিযান শেষে উদ্ধার ১৩ জনসহ ৩২ জনকে নেয়া হয় গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করে তাদের অনেককে ছেড়ে দেয়া হলেও হাসনাত ও তাহমিদকে ফিরে না পাওয়ার কথা জানানো হয় পরিবারের পক্ষ থেকে।
হাসনাতের বাবা এম আর করিম এবং তাহমিদের বাবা শাহরিয়ার খান ২ জনেই একাধিকবার সাংবাদিকদের বলেন, তাদের সন্তানরা বাড়িতে ফেরেনি। তারা পুলিশের কাছেই রয়েছে বলে তাদের ধারণা।
স্বজনদের দাবি, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম মেয়ের জন্মদিন উদযাপনের জন্য সেদিন সপরিবারে হলি আর্টিজানে গিয়েছিলেন। কিন্তু গুলশানের ওই ক্যাফেতে জিম্মি দশার একটি ভিডিওচিত্র প্রকাশের পর হাসনাতের বিরুদ্ধে হামলায় সম্পৃক্ততার সন্দেহের কথা উঠে আসে ফেসবুকে।
অন্যদিকে ব্যবসায়ী শাহরিয়ার খানের ছেলে তাহমিদ কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন। গুলশানের ঘটনার ১ দিন আগে দেশে ফিরে ইফতারের পর বন্ধুদের সঙ্গে তিনি ওই ক্যাফেতে গিয়েছিলেন বলে পরিবারের ভাষ্য।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৯ বার
সর্বশেষ খবর
- বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর
- সিলটি পাঞ্চায়িত’র জনসভা সাময়িক স্থগিত
- জালালাবাদ গ্যাস অফিসে বাংলা নববর্ষ উদযাপন
- গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা সিলেট মহানগরের লিফলেট বিতরণ
- এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর