শিরোনামঃ-

» নারী উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব না : ড. আনোয়ারা আলী

প্রকাশিত: ০২. আগস্ট. ২০১৬ | মঙ্গলবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ বিশেষ প্রতিনিধিঃ লন্ডন বো ওয়েস্টের সাবেক কাউন্সিলর ও চ্যানেল আই ইউরোপ এর পরিচালক ড. আনোয়ারা আলী বলেছেন, নারী উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব না। দেশকে এগিয়ে নিতে হলে নারীদেরও এগিয়ে নিতে হবে। সমাজের অপরিহার্য অংশ হলো নারী ও শিশু। তাদের উন্নয়নের বাইরে রেখে আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন সম্ভব না।

কাজেই সকলে মিলে নারী ওশিশুদের শিক্ষা ও স্বাস্থের উন্নয়নে কাজ করতে হবে। তিনি সোমবার বিকেলে সুনামপুর-ইসলামপুর সমাজ কল্যান সংস্থা কতৃক আয়োজিত সংবধনা অনুষ্টানে সংবর্ধিত অতিথির  বক্তব্যে এসব কথাগুলো বলেন।

Manual2 Ad Code

মহানগর মহিলা যুবলীগ এর সভানেত্রী ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল এমদাদ ডিগ্রি কলেজর গভর্নিং বডি সভাপতি রোটারিয়ান আলহাজ্ব মনজুর আহমদ।

Manual3 Ad Code

বিশেষ অতিথি হিসাবে উপসস্থিত ছিলেন সিলেট জেলা ছাএলীগের সাবেক সহ-সভাপতি এমদাদ রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও  চ্যানেল আই ইউরোপ এর সিলেট প্রতিনিধি ফয়সল আহমদ মুন্না ও ৬নং ঢাকা দক্ষিন ইউপি সদস্য  মাওলানা আব্দুল করিম কাসিমী ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31