- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
» ৪ তলা থেকে লাফিয়ে পড়েও শেষ রক্ষা হয়নি ১ জঙ্গির
প্রকাশিত: ২৬. জুলাই. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানায়’ যৌথবাহিনীর অভিযানের সময় নিজেকে বাঁচাতে ৪ তলা থেকে লাফ দিয়েছেন হাসান (২০) নামে সন্দেহভাজন এক জঙ্গি। তবে শেষ রক্ষা হয়নি তার। প্রথমে তিনি পুলিশের গুলিতে আহত হন। পরে তাকে আটক করা হয়।
সোমবার দিবাগত রাতে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ৫ নম্বর সড়কে জাহাজ বিল্ডিং নামে পরিচিত ‘তাজ মঞ্জিলে’ এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় সন্দেহভাজন ওই জঙ্গিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের আইজি এ কে এম শহীদুল হক মঙ্গলবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার রাতে কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ৫ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং এ জঙ্গি আস্তানা রয়েছে এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।
রাত সাড়ে ১২টার দিকে অভিযানের এক পর্যায়ে ওই ভবনের ৪ তলা থেকে লাফিয়ে পড়ে ১ যুবক। নিচে পড়লে পুলিশের গুলিতে তিনি আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয় তাকে। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
মেডিকেল ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ওই যুবকের মাথায় ও পায়ে গুলি লেগেছে।
প্রসঙ্গত, সোমবার রাত ১টা ২০ মিনিটের দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল কল্যাণপুরের ৫ নম্বর সড়কের এক ভবনে অভিযান চালায়। এতে গোলাগুলিতে নয় ‘জঙ্গি’ নিহত হয়।
কল্যাণপুরের বাসস্ট্যান্ড সংলগ্ন ওই ভবনে পুলিশ ‘অপারেশন স্টর্ম ২৬’ নামের এই অভিযান চালায়। পুলিশের সঙ্গে এ অভিযানে অংশ নেয় স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও বোমা নিষ্ক্রিয়কারী দল।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৬ বার
সর্বশেষ খবর
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
- ওসমানী হাসপাতালে ফটো সাংবাদিক রেজা রুবেল’র উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে (বিপিজেএ) সিলেট
- ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা : এমজাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ


