শিরোনামঃ-

» তনুর পরিবারের ঈদ যেভাবে কাটলো

প্রকাশিত: ০৮. জুলাই. ২০১৬ | শুক্রবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী নিহত সোহাগী জাহান তনুর পরিবারে ছিল না ঈদের আমেজ।

Manual1 Ad Code

প্রত্যেকবার তনুর পরিবার সেনানিবাসের বাসায় ঈদ করলেও, এবার ঈদ করেছেন গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে।

Manual3 Ad Code

শুক্রবার সন্ধ্যায় তনুর বাবা ইয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, ‘বাবা-আমরার কিয়ের ঈদ-চাঁন্দ। এবার তনু নেই, বোন না থাকায় তার বড় ভাই নাজমুল হোসেনও ঢাকা থেকে বাড়িতে আসেনি। ভাই বাড়ি আসলে তনু তার গলা জড়িয়ে ধরতো। বোনের অনুপস্থিতি খারাপ লাগবে বিধায় সে আসেনি।’

Manual6 Ad Code

ঈদের দিন তনুর বাবা আর ছোট ভাই আনোয়ার হোসেন ঈদের নামাজ পড়েছেন গ্রামের বাড়ির মসজিদে। আছরের নামাজের পর বিকালে তনুর কবর জিয়ারত করেছেন।

Manual7 Ad Code

তনুর মা আনোয়ারা বেগম বলেন, ‘১০ বছর পর গ্রামের বাড়িতে ঈদ করছি। তনু নাই, তবু সবার মুখে তনুকে নিয়ে জিজ্ঞাসা। বড় ছেলে নাজমুল বাড়ি না আসায় আর মেয়ে তনুর মৃত্যুতে আমার চারদিক খালি খালি লাগে।’

তিনি আরো বলেন, ‘ঈদের টুকটাক রান্না আমার ছোট বোন সাজেদা বেগম করেছেন।

আত্মীয়-স্বজন কারো বাড়ি যাইনি। তনুর দাদার শরীর ভালো না। তিনিও মাঝে মাঝে তনুর কথা জানতে চান। বড় ছেলে নাজমুলকে বলেছি দাদাকে দেখে যেতে।’

আনোয়ারা বেগম আরো বলেন, ঈদের দিন তনু নানা রকমের খাবার তৈরি করতো।

কেক, সমুচা, হালিম, নুডুলস, মাংসের কাবাব, ডিম, পিঠা তার পছন্দের ছিল। তনুর বাবার পছন্দ কাচ্চি বিরিয়ানি। তনু সেটিও রান্না করতো। এবার কিছুই হয়নি।’

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930