- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» জাতীয় ঈদগাহকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা প্রস্তুতি (ভিডিও)
প্রকাশিত: ০৫. জুলাই. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহকে ঘিরে এমন নিরাপত্তা প্রস্তুতি নিচ্ছে পুলিশ, যা আগে কখনো দেখা যায়নি।
পুলিশ বলছে, এবার জাতীয় ঈদগাহে যারা ঈদের জামাত পড়তে আসবে তাদের প্রত্যেককেই ভেতরে ঢোকানোর আগে পুলিশ তল্লাশি করবে। খবর-বিবিসির।
প্রবেশপথগুলোতে থাকা মেটাল আর্চওয়ের ভেতর দিয়ে যেতে হবে নামাজীদের। তারপর পুলিশ তাদের হাতে থাকা মেটাল ডিটেক্টর দিয়ে দ্বিতীয় দফা তল্লাশি করবে।
কারো হাতে ব্যাগ বা অন্যান্য সামগ্রী থাকলে তাকে প্রবেশ করতে দেয়া হবে না। শুধুমাত্র জায়নামাজ বা নামাজের বিছানা তারা বহন করতে পারবেন।
গত শুক্রবার ঢাকার গুলশানে হোলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলায় বিদেশীসহ ২০ জন বেসামরিক নাগরিক এবং ২ জন পুলিশ কর্মকর্তা হত্যার প্রেক্ষাপটে পুলিশ এই ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিচ্ছে বলে জানা যাচ্ছে।
ঢাকার জাতীয় ঈদগাহে বাংলাদেশের রাষ্ট্রপতি, মন্ত্রীসভার সদস্যবৃন্দ, বিচারপতিবৃন্দ সহ বহু ভিআইপি লোক ঈদের নামাজ পড়তে আসেন।
এখানে অনুষ্ঠিত ঈদের জামাতটিকেই দেশের প্রধান ঈদের জামাত বলেই গণ্য করা হয়। গত কয়েকদিন ধরেই সেখানে চলছে ঈদগাহের সাজসজ্জা ও নিরাপত্তা প্রস্তুতির কাজ। আশপাশের এলাকায় চলছে ডগ স্কোয়াডের তল্লাশি।
আজ মঙ্গলবার দুপুরে ঈদগাহের ঈদের নামাজের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে দেখতে সেখানে যান ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। সেখানে গিয়ে তিনি নানা ধরণের নিরাপত্তা নির্দেশনা দেন।
তার বরাত দিয়ে ঢাকায় পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান বিবিসিকে জানান, জাতীয় ঈদগাহ ছাড়াও বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও একই নির্দেশনা অনুসরণ করবেন তারা। জাতীয় ঈদগাহের আশপাশে এবং ক্লোজড সার্কিট ক্যামেরার সংখ্যাও বাড়ানো হবে।
সাদা পোশাকের গোয়েন্দা ও পোশাকধারী পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে সোয়াট এবং বোমা নিষ্ক্রিয়কারী দলও।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৩০ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


