- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» তৈরি পোশাক খাত চ্যালেঞ্জের মুখোমুখি : বাণিজ্যমন্ত্রী
প্রকাশিত: ২৮. জুন. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান বৈশ্বিক রাজনীতির কারণে আমাদের তৈরি পোশাক খাত এখন চ্যালেঞ্জের মুখোমুখি।’
মঙ্গলবার সংসদে ২০১৬-২০১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান বৈশ্বিক রাজনীতির কারণে আমাদের তৈরি পোশাক খাত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ব্রেক্সিট নিয়ে যে গণভোট হয়ে গেল, যুক্তরাজ্য ইইউ থেকে যে সরে যাওয়ার ম্যান্ডেট পেয়েছে, তাতে নতুন করে আমাদের যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা করতে হবে।’
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, আমাদের যারা রপ্তানিকারক তারা একটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে। সেজন্য আমি মনে করি, রপ্তানিকারকদের ওপরে এক দশমিক ৫ শতাংশ সোর্স ট্যাক্স আরোপ করা হয়েছে। যেটা আগে ছিল ০দশমিক ৬শতাংশ। তার আগে ছিল ০দশমিক ৩শতাংশ। এটা যেন বৃদ্ধি না করা হয়, সে জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অনুরোধ করবো। কারণ এটা এই মুহূর্তে বাড়ানো উচিত হবে না।
বাণিজ্যমন্ত্রী এর কারণ উল্লেখ করে আরো বলেন, প্রতিবেশী ভারত একটা প্যাকেজ ঘোষণা করেছে তৈরি পোশাক খাতের জন্য। এই মুহূর্তে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় রপ্তানিকারক দেশ। ভারত আমাদের জায়গায় আসতে চায়। সেজন্য তারা ৬ হাজার কোটি টাকার নগদ সহায়তা দেবে এবং প্রতিটি পণ্যে তারা ২৫ শতাংশ ট্যাক্স ইনটেনসিভ দেবে।
ভারতের সঙ্গে পৃথিবীর বহু দেশের সঙ্গে তাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে। যেমন-১৬টি দেশের সঙ্গ ভারতের রিজিওনাল কমপ্রেসিভ ট্রেড পার্টনারশিপ রয়েছে। তাই ভারত যদি এই সুবিধা দেওয়ার পরে আমরা তৈরি পোশাক খাতকে সুবিধা না দেই তাহলে বিনিয়োগ হবে না। কর্মসংস্থান হবে না।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পোশাক খাত মোট রপ্তানির ৮১ শতাংশ অর্জন করে। ইউরো ডিভ্যালুয়েশন, পাউন্ডের ডিভ্যালুয়েশনের কারণে ওই দেশের আমদানিকারক আমরা যা যা রপ্তানি করবো তার মূল্য আরো কমাবার চেষ্টা করবে। তাই এই বিষয়টাকে আমি গুরুত্ব দেওয়ার অনুরোধ করছি’।
বাণিজ্যমন্ত্রী বলেন, ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে চলছেন, এগিয়ে যাবেন। তার চলার পথকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৭ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর