- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
- নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম ‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’
- সবাইকে মানবিক কাজে এগিয়ে আসা দরকার : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন বৃহস্পতিবার
- বি.কে.এম সিলেট মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সিলেটে বাণিজ্যমেলা শান্তিপূর্ণভাবে সফলে বাণিজ্যমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
» ইতিহাস বদলে দেওয়ার প্রত্যয় আর্জেন্টাইন তারকা মেসি’র
প্রকাশিত: ২৫. জুন. ২০১৬ | শনিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ টানা তৃতীয়বার ফাইনালে হারার মতো বিপর্যয় আর কি হতে পারে? ওটা এখনো একটা শঙ্কা মাত্র। চিলির বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে সোমবার আর্জেন্টিনা মাঠে নামবে যেটি মাথায় নিয়ে।
আর তেমন শঙ্কার কথা মাথায় রেখেই তো আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা বলেছেন, শিরোপা জিততে না পারলে এই দলের দেশেই ফেরার দরকার নেই! এমন পরিস্থিতিতে মেসির ঘোষণা, ইতিহাসটা বদলে দিতে চান। শিরোপা জিতে নতুন ইতিহাস গড়তে চান।
২০১৪ বিশ্বকাপ ফাইনালে উঠলো আর্জেন্টিনা। হারলো জার্মানির কাছে। ২০১৫ কোপা আমেরিকার ফাইনালে উঠলেন মেসিরা। হারলেন চিলির কাছে। এবার কোপার শতবর্ষ উদযাপনের আসরে যুক্তরাষ্ট্রে ফাইনাল। প্রতিপক্ষে সেই চিলি। আর এমন ম্যাচের আগে মেসির ঘোষণা, “ইতিহাস বদলে দিয়ে জাতীয় দলের সাথে চ্যাম্পিয়ন হতে চাই আমি।” এই অভিজ্ঞতাটা আসলে কখনোই হয়নি ৫বার ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা মেসির। দেশের সাথে বড় কোনো আসর জিততে পারেননি এখনো।
২৮ বছরের মেসি এবারের আসরে হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন। দলও বড় বড় জয় নিয়ে ফেভারিটের মতো উঠেছে ফাইনালে। লক্ষ্যের খুব কাছে এসে ফের হতাশায় ডুবতে আপত্তি মেসির, “এখন সবকিছু উজার করে দেওয়ার সময়।
কারণ, এখানে যা অর্জন করতে এসেছি তার খুব কাছে আমরা। গত এক বছরে আমরা দল হিসেবে অনেক উন্নতি করেছি। ফাইনালে খেলতে মুখিয়ে আছি আছি। রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছি।”
“এই টুর্নামেন্টে আর্জেন্টিনা খুব জমাট একটা দল। ব্যর্থ হওয়া চলবে না। টানা তৃতীয় ফাইনাল হারা হবে নিদারুণ হতাশার।” আর্জেন্টিনার অধিনায়ক মেসি বলেছেন, “আমার মনে হয় গত বছরের সাথে এই বছরের বেশ মিল আছে।
আমরা একটু দেরিতে খেলি। সেই অর্থে আমাদের ওপর তেমন কোনো চাপ নেই। আশা করছি, এই মুহূর্তটা জয় দিয়ে উদযাপন করতে পারবো আমরা।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৭২ বার
সর্বশেষ খবর
- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
- ৩নং ওয়ার্ড ফুটবল ফেডারেশনের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন


