শিরোনামঃ-

» সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

প্রকাশিত: ২২. সেপ্টেম্বর. ২০২৬ | মঙ্গলবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual6 Ad Code

সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা সম্রাট হোসেন ও সাধারন সম্পাদক দেলওয়ার হোসেন দিনার সহ নবগঠিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফছর খান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বার্তায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন তরুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হবে-এটাই প্রত্যাশা।

দলের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্যকে ধারণ করে নবগঠিত নেতৃবৃন্দ তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Manual1 Ad Code

নেতৃবৃন্দ নতুন নেতৃত্বের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক পথচলার সাফল্য কামনা করেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930