শিরোনামঃ-

» আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

প্রকাশিত: ২১. সেপ্টেম্বর. ২০২৬ | সোমবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual1 Ad Code

দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ উদ্দিন ওলিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

Manual7 Ad Code

চ্যাম্পিয়নশিপ পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতায় স্বর্ণপদকজয়ী এবং উক্ত আয়োজক কমিটির সদস্য মো. আরিফ উদ্দিন ওলির হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে বাংলাদেশ উশু ফেডারেশন ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং চাইনিজ উশু ফাইটার স্কুলের আয়োজনে অনুষ্ঠিত এই জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানে অতিথিরা তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন।

Manual5 Ad Code

সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ উশু ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু, বাংলাদেশ উশু ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম শহিদুল হক ভূইয়া এবং কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সিদ্দিকী রুবেল।

Manual3 Ad Code

সম্মাননা গ্রহণের পর অনুভূতি ব্যক্ত করে মো. আরিফ উদ্দিন ওলি বলেন, এই সম্মাননা আমার জন্য শুধু একটি ক্রেস্ট নয়; এটি আমার দায়িত্ব, পরিশ্রম, সততা, নিষ্ঠা এবং উশু খেলাধুলার প্রতি ভালোবাসার একটি মূল্যবান স্বীকৃতি।

এই সম্মাননা আমাকে ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে উশু খেলাধুলার প্রসার, নতুন প্রতিভা বিকাশ এবং ক্রীড়াক্ষেত্রে শৃঙ্খলা ও ইতিবাচক পরিবেশ তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পাশাপাশি প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট বিচারক, প্রশিক্ষক, কর্মকর্তা ও আয়োজকদের প্রশংসনীয় ভূমিকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

উক্ত চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন জেলা থেকে আগত উশু খেলোয়াড়, প্রশিক্ষক, বিচারক, কর্মকর্তা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930