শিরোনামঃ-

» সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন বৃহস্পতিবার

প্রকাশিত: ২২. সেপ্টেম্বর. ২০২৬ | মঙ্গলবার


Manual5 Ad Code
প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা

নিউজ ডেস্কঃ
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ অর্জন উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের উদ্যোগে দিনব্যাপী জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, স্মৃতিচারণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
অনুষ্ঠানসুচীর মধ্যে, সকাল ৯টায় কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হবে। সকাল ৯টা ১৫ মিনিটে বর্ণাঢ্য র‌্যালি এবং ৯টা ৪৫ মিনিটে কেক কাটা ও আপ্যায়ন অনুষ্ঠিত হবে।
সকাল ১১টায় ‘ফ্রম দ্যা বিগিনিং টু এক্রেডিটেশন’  (From the Beginning to Accreditation)    শীর্ষক স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়া দুপুর ১টায় আমান উল্লাহ কনভেনশন সেন্টারে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হবে। দিনব্যাপী আয়োজনের শেষপর্বে সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের গৌরবোজ্জল অর্জন উদযাপনে শামিল হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930