শিরোনামঃ-

» সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

প্রকাশিত: ১৭. সেপ্টেম্বর. ২০২৬ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির নতুন সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু এবং সদস্য মোস্তফা কামাল পাশা মওদুদকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব, সিলেট।

Manual5 Ad Code

ক্লাবের সভাপতি দানবীর ড. সৈয়দ রাগিব আলী ও সাধারণ সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী এক যৌথ বার্তায় এ অভিনন্দন জানান।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রদত্ত অভিনন্দন বার্তায় ক্লাবের নেতৃবৃন্দ বলেন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে অভিজ্ঞ ও ক্রীড়ানুরাগী ব্যক্তিদের অন্তর্ভুক্তি সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করবে।

আমরা বিশ্বাস করি, সকলের নেতৃত্বে সিলেটের খেলাধুলার সার্বিক উন্নয়ন সাধিত হবে এবং নতুন নতুন খেলোয়াড় তৈরির পথ সুগম হবে। নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সফলতা কামনা করেন।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন (এনডিসি) স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এই নতুন এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930