- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
- মালনীচড়া ও হিলুয়াছড়া চা বাগানে ড. রাগীব আলীর পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়
- সিলেটে স্বামীর পরকীয়া, শারীরিক নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবির বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
- পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সিলেটে সংবাদ সম্মেলন
- বিএমজেএ’র সংবাদ সম্মেলন; অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
- গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
» গৃহকর্মীকে নির্যাতনের দায়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রাষ্ট্রদূত আটক
প্রকাশিত: ১৪. মে. ২০১৬ | শনিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ গৃহকর্মীকে নির্যাতনের দায়ে ইথিওপিয়ায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত মনিরুল ও তার স্ত্রী ফাহিমা প্রভাকে যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে আটক করা হয়েছে। ম্যানহাটানের একটি ফেডারেল কোর্ট বৃহস্পতিবার বাংলাদেশের এ কূটনীতিকের বিরুদ্ধে আটকাদেশ দেন।
মাসুদ পারভেজ রানা নামের এক বাংলাদেশি গৃহকর্মীর করা মামলার পরিপ্রেক্ষিতে ওই দম্পতিকে আটক করা হয়েছে। আদালতের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে আদালতকে অগ্রাহ্য করে আসছিলেন এই দম্পতি। খবর রয়টার্সের।
মামলার বাদি রানার অভিযোগ, তাকে বিনা বেতনে ক্রীতদাসের মত কাজ করানো হত। ম্যানহাটানের জজ সিডনি স্টেইন বলেছেন, মনিরুল ইসলাম ও তার স্ত্রী ফাহিমা প্রভা গত এক বছর ধরে আদালতে হাজিরা দিতে অস্বীকৃতিসহ নানাভাবে আইনের বরখেলাপ করে আসছিলেন।
বিচারক বলেন, আসামিদের জন্য আদালত ১৫ মাস অপেক্ষা করেছে এবং তাদের বহু সুযোগ দেয়া হয়েছে। একই বিচারক জরিমানা নির্ধারণে আরেকটি শুনানি করতে পারেন বলে জানা গেছে।
এদিকে, আসামিদের অবস্থান জানতে না পারার কারণে তাদের মন্তব্য পাওয়া যায়নি। আসামিরা তাদের আইনজীবী বদল করবেন কিনা তাও জানা যায়নি। কেননা তাদের আইনজীবী গত মার্চে এই মামলা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।
জানা গেছে, নিউ ইয়র্কে বাংলাদেশি নাগরিক রানাকে এই দম্পতি মাসে ৩ হাজার ডলারে নিযুক্ত করেছিলেন এবং তার ভিসা নবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
মামলার আবেদনে রানা বলেন, দেড় বছরে তাকে একটি টাকাও দেয়া হয়নি। তদুপরি তাকে দিয়ে প্রতিদিন ১৬/২০ ঘন্টা কাজ করানো হত। তাকে বাসায় আটকে রাখা হত এবং হত্যারও হুমকি দেয়া হয়েছিল।
মনিরুল ইসলাম আমেরিকায় বাংলাদেশি কনসাল জেনারেল ছিলেন। পরে তাকে মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত করা হয়। চলতি বছর তাকে ইথিওপিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়।
রানার আইনজীবী এমিলি বলেছেন, তিনি তার মক্কেলের আর্থিক ক্ষতি ও মানসিক যাতনার ক্ষতিপূরণ চাইবেন। আসামিদের বিরুদ্ধে শাস্তি দাবি তো করবেনই।
রানার আইনজীবী আরও বলেন, সুখের কথা হল ওই দম্পতিকে তাদের হীন কাজের জন্য জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হয়েছে। নিউ ইয়র্কের ডিষ্ট্রিক্ট কোর্টের এই মামলার নম্বর ১৪-০১৯৯৩
এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৫ বার
সর্বশেষ খবর
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব : জেলা প্রশাসক
- সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা
- সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন
- সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি হলেন এডভোকেট মুমিনুল ইসলাম মোমিন


