শিরোনামঃ-

» কেন্দ্রীয় কারাগারে নিজামীর ফাঁসি, প্রস্তত জল্লাদ রাজু

প্রকাশিত: ১০. মে. ২০১৬ | মঙ্গলবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরের জন্য জল্লাদ রাজুকে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

Manual4 Ad Code

মঙ্গলবার দুপুর ৩টার দিকে প্রিজন ভ্যানে কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জল্লাদ রাজুকে আনা হয়েছে।

Manual4 Ad Code

কারা সূত্রে জানা যায়, নিজামী ফাঁসি কার্যকরের জন্য কারাগার কর্তৃপক্ষ প্রস্তুত। ফাঁসির মঞ্চে টানানো হয়েছে নতুন শামিয়ানা। আনা হয়েছে ম্যানিলা রশি।

সে সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে রাজুর নেতৃত্বে হযরত, ইকবাল, মাসুদ, মোক্তার, রনি, সাত্তার ও আবুল নামে ৮ জল্লাদ।

নিজামীকে গত রোববার রাতে কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এরপর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের রজনীগন্ধা সেলের ৭ নম্বর কক্ষে রাখা হয়।

Manual2 Ad Code

সেলের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। যে মঞ্চে সাকা চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের দণ্ড কার্যকর হয়েছে।

একই মঞ্চে নিজামীর ফাঁসি কার্যকর করার যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে কারা কর্তৃপক্ষ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭২০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930