শিরোনামঃ-

» বিশ্বের সেরা প্রশংসিত নারীদের তালিকার শীর্ষে অ্যাঞ্জেলিনা জোলি

প্রকাশিত: ০৯. মে. ২০১৬ | সোমবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজ বিনোদন ডেস্কঃ হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি শুধু অভিনেত্রী হিসেবেই নন, বিশ্বজুড়ে ভক্তদের হৃদয়ে আসন গড়েছেন সমাজ সেবা দিয়েও।

সে সুবাদেই টানা দ্বিতীয়বারের মতো অনলাইন জরিপ সংস্থা ইউগভ’র জরিপ অনুযায়ী বিশ্বের সেরা প্রসংশিত নারী তালিকার শীর্ষে এই সল্ট তারকার নাম।

সম্প্রতি বিশ্বের নানান দেশের প্রায় ২৫ হাজার ভোটারের দেয়া অনলাইন ভোটের মাধ্যমে এই ফলাফল নিশ্চিত করে সংস্থাটি।

Manual8 Ad Code

এ তালিকার শীর্ষে পৌঁছাতে জোলিকে পেছনে ফেলতে হয়েছে ব্রিটেনের রানী এলিজাবেথ ও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌঁড়ে থাকা হিলারি ক্লিনটনের মতো প্রভাব্শালী নারীদের।

Manual5 Ad Code

২০০১ সাল থেকে সমাজসেবায় আত্মনিয়োগ করছেন জোলি। ২০১২ সালে ইউনাইটেড ন্যাশনস হাইকমিশনার ফর রিফিউজি তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত করেন।

তিনি যুদ্ধবিদ্ধস্ত এলাকা এবং শরনার্থী শিবিরে স্বাস্থ্য, খাদ্য, জীবনযাত্রা এবং শিক্ষা ক্ষেত্রে কাজ করেছেন।

Manual3 Ad Code

একই জরিপ সংস্থার পুরুষদের তালিকার শীর্ষে আছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতবার এ তালিকার শীর্ষে ছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৫৫৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930