শিরোনামঃ-

» প্রাণের মালিক একমাত্র আল্লাহ, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না : নিজামী

প্রকাশিত: ০৮. মে. ২০১৬ | রবিবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, ‘আমি স্পষ্ট ভাষায় ঘোষণা করছি প্রাণের মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া আর কারো কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।’

শুক্রবার পরিবারের সদস্যরা কারাগারে মাওলানা নিজামীর সাথে সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন বলে জামায়াতের এক বিবৃতিতে বলা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতের পর পরিবারের সদস্যগণ জানান যে, আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী মানসিকভাবে অত্যন্ত মজবুত এবং দৃঢ় আছেন। মৃত্যুদণ্ডের আদেশে তিনি মোটেই বিচলিত নন।

Manual2 Ad Code

তিনি পরিবারের সদস্যদেরকে জানান, জীবন-মৃত্যুর মালিক আল্লাহ রাব্বুল আলামীন। মহান আল্লাহ আমার মৃত্যুর জন্য যে সময় ও স্থান নির্ধারণ করে রেখেছেন ঠিক সে সময় এবং সে স্থানেই আমার মৃত্যু হবে। তার আগেও নয়, পরেও নয়। আমার মাঝে কোন দুর্বলতা নেই। আমি কোন অন্যায় করিনি। সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এ সরকার আমাকে হত্যার ষড়যন্ত্র করছে। আল্লাহ যদি আমাকে শহিদী মৃত্যু দেন তাহলে সেটা হবে আমার চরম সৌভাগ্য।

আমি আমার পরিবার, সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীকে ধৈর্য ধারণ করার আহবান জানাচ্ছি। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।

আমি স্পষ্ট ভাষায় ঘোষণা করছি প্রাণের মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া আর কারো কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আমি দেশবাসীকে আমার সালাম জানাচ্ছি ও দোয়া চাচ্ছি যাতে আমি জীবনের শেষ মুহূর্র্ত পর্যন্ত ঈমানের ওপর দৃঢ় ও অবিচল থাকতে পারি। আমি আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টির জন্য যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আল্লাহ আমার জন্মভূমি এই প্রিয় বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করুন।

Manual7 Ad Code

বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা রিভিউ আবেদন খারিজ হওয়ার পর শুক্রবার তার সাথে পরিবারের এটাই প্রথম সাক্ষাৎ।

পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন- নিজামীর স্ত্রী সামছুন্নাহার, দুই ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান ও ডা. নাঈমুর রহমান, পুত্রবধূ রায়য়ান ও ফালুয়া এবং মেয়ে মহসিনা ফাতেমা।

উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজামীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দিয়েছে। ফলে মানবতাবিরোধী অপরাধের দায়ে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহালই রইলো।

Manual6 Ad Code

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ নিজামীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছে। ফলে মানবতাবিরোধী অপরাধের দায়ে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহালই রইলো।

Manual8 Ad Code

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর ফলে একাত্তরের হত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমিরের দণ্ড কার্যকরে আর কোনো আইনি বাধা থাকল না। বাকি থাকল শুধু নিজামীর প্রাণভিক্ষার বিষয়টি।

এই সংবাদটি পড়া হয়েছে ৭১৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930