- দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
- কলবাখানি এলাকায় গভীর নলকূপ উদ্বোধন
- সিউক চেয়ারম্যানকে ডা. শাহনেওয়াজ চৌধুরীর শুভেচ্ছা
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
- ইসকন সিলেটে জন্মাষ্টমীর প্রস্তুতি শেষ, কাল শোভাযাত্রায় শুরু উৎসব
- প্রধানমন্ত্রী ওয়ান চাইল্ড ওয়ান ট্রির কর্মসূচীতে বিএনপি নেতা মাহবুব চৌধুরী
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যানের সাথে সারেগ কার্যকরি কমিটির সৌজন্য স্বাক্ষাৎ
- রবের সন্তুষ্টি ও জনগণের আস্থা অর্জন হবে দায়িত্বশীলদের লক্ষ্য : মু. ফখরুল ইসলাম
- দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
» আজ আমার হৃদয় আনন্দে ভরপুর, রওশন আমার পাশে : এরশাদ
প্রকাশিত: ০২. মে. ২০১৬ | সোমবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘জাতীয় পার্টিতে দুর্যোগের ঘনঘটা ছিল। আজ তা কেটে গেছে। আমার হৃদয় আজ আনন্দে ভরপুর। রওশন আমার পাশে।’
মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত এক শ্রমিক সমাবেশে এরশাদ এ কথা বলেন। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, দেশে প্রতিদিন খুন হচ্ছে মানুষ।
সরকারের পক্ষে কি সব মানুষের ঘরে নিরাপত্তা দেওয়া সম্ভব? সম্ভব নয়। তাই সব দলকে একসঙ্গে বসতে হবে এই বালা-মুসিবত দূর করতে।
মানুষ পরিবর্তন চায়, তবে বিএনপিকে নয়, জাতীয় পার্টিকে চায়।
এ সময় মঞ্চে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদেরের হাত উঁচু করে এরশাদ বলেন, জাতীয় পার্টি এখন ঐক্যবদ্ধ থাকবে, একসঙ্গে থাকবে। আজ থেকে আমাদের নতুন যাত্রা শুরু।
এই যাত্রা ক্ষমতায় যাওয়ার, খুন-জখম বন্ধ হওয়ার। জীবনের শেষপ্রান্তে এসেছি, তাই জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে চাই।
বিশেষ অতিথির বক্তব্যে রওশন এরশাদ সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যদি মত দেন তাহলে আমি সিনিয়র কো-চেয়ারম্যান থাকব। যদি না দেন তাহলে আমি থাকব না।’
শ্রমিকদের বেতন ন্যূনতম ১৮ হাজার টাকা দাবি করে রওশন এরশাদ বলেন, বিপথগামী মানুষ আজ খুন-রাহাজানি করছে। কারণ তাদের কর্মসংস্থান নেই।
সমাবেশে আরও বক্তব্য দেন জিএম কাদের, দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সাংসদ আবু হোসেন বাবলা, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৪ বার
সর্বশেষ খবর
- দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
- কলবাখানি এলাকায় গভীর নলকূপ উদ্বোধন
- সিউক চেয়ারম্যানকে ডা. শাহনেওয়াজ চৌধুরীর শুভেচ্ছা
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর