- সিলেটে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
- সিসিকের সড়ক প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে খন্দকার আব্দুল মুক্তাদির
- সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত
- গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত
- সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মো. জাহেদ আহমদের অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত
- সিলেটে সিজেডএমের যাকাত সেমিনার অনুষ্ঠিত
- পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক
- জার্সি উন্মোচন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক
- নবীগঞ্জে ‘সনাতন- দীননাথ কল্যাণ ট্রাস্ট’র সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
» গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৭. নভেম্বর. ২০২৬ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান মিলনের স্মরণে বাংলাদেশ জাসদ ও বাংলাদেশ যুবজোট, সিলেট জেলা শাখার যৌথ উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় সিলেটের চৌহাট্টাস্থ বাংলাদেশ জাসদের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমদের সভাপতিত্বে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সহ সভাপতি কামাল আহমেদ চৌধুরী আলমগীর, জাতীয় শ্রমিক জোট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর চন্দ্র দে, বাংলাদেশ যুবজোট সিলেট জেলা শাখার সভাপতি এইচ. এম. জাকারিয়া, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ ও সদস্য মঞ্জুর আহমেদ সায়মন।
এছাড়াও বক্তব্য রাখেন, বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলার সম্পাদক সিরাজ আহমেদ, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক অ্যাডভোকেট মহীতোষ দেব মলয়, অ্যাডভোকেট রনেন সরকার রনি প্রমুখ।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ ডা. মিলনের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়।
তাঁর আত্মত্যাগ গণতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরন্তন অনুপ্রেরণার উৎস।
স্বাস্থ্যসেবা কোন বাণিজ্যিক পণ্য নয়, এটি মানুষের মৌলিক অধিকার।
ধনী-গরিব নির্বিশেষে সকল নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, স্বাস্থ্যখাতে বিদ্যমান বৈষম্য দূর করা এবং একটি গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠার দাবি আজও অত্যন্ত প্রাসঙ্গিক।
গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, শোষণ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ের মধ্য দিয়ে শহীদ ডা. মিলনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪ বার
সর্বশেষ খবর
- সিলেটে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
- সিসিকের সড়ক প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে খন্দকার আব্দুল মুক্তাদির
- সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত
- গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত
- সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মো. জাহেদ আহমদের অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর