- সিলেটে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
- সিসিকের সড়ক প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে খন্দকার আব্দুল মুক্তাদির
- সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত
- গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত
- সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মো. জাহেদ আহমদের অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত
- সিলেটে সিজেডএমের যাকাত সেমিনার অনুষ্ঠিত
- পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক
- জার্সি উন্মোচন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক
- নবীগঞ্জে ‘সনাতন- দীননাথ কল্যাণ ট্রাস্ট’র সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
» সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মো. জাহেদ আহমদের অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৭. নভেম্বর. ২০২৬ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-চট্টঃ ১৯৩৩)-এর অর্থ সম্পাদক ও সিলেট মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহেদ আহমদের অকাল মৃত্যুতে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৪টায় সিলেট নগরীর তালতলা পয়েন্টস্থ ভি.আই.পি রোডের মাহমদ শাহ শপিং সেন্টারের ৩য় তলায় সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন উদ্যোগে সংগঠনের জেলা কার্যালয়ে এই শোকসভা আয়োজন করা হয়।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-চট্টঃ ১৯৩৩)-এর কার্যকরি কমিটির সদস্য মো. হারুনুর রশীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. সফর আলী খানের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সদস্য রফিকুল ইসলাম উজ্জল, হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা থানা কমিটির সাধারণ সম্পাদক খলিল মিয়া, শাহপরান থানা কমিটির সভাপতি আব্দুল রাজ্জাক, সহ সভাপতি মো. একরাম হোসেন, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম মিয়া, মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মহিলা কমিটির সহ সভাপতি মোছা. অজুফা বেগম, সাধারণ সম্পাদক মোছা. রিনা বেগম, আম্বরখানা কমিটির সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, এয়াপোর্ট থানা কমিটির উপদেষ্টা অন্তর ইসলাম জাবেদ, তালতলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মিয়া, মরহুমের বড় ভাই মো. জুবের মিয়া, দুদু মিয়া, রুবেল মিয়া সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা মরহুম মো. জাহেদ আহমদের বর্ণাঢ্য কর্মময় জীবন ও শ্রমিক আন্দোলনে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তাঁরা বলেন, জাহেদ আহমদ ছিলেন, শ্রমিক-কৃষক ও মেহনতী মানুষের এক অকৃত্রিম বন্ধু।
হোটেল শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন।
তাঁর এই অকাল মৃত্যুতে সংগঠনের যে অপূরণীয় ক্ষতি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।
বক্তারা শোককে শক্তিতে পরিণত করে তাঁর অসমাপ্ত কাজ বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, মো. জাহেদ আহমদ গত ১৩ নভেম্বর শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শোকসভার শুরুতে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭ বার
সর্বশেষ খবর
- সিলেটে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
- সিসিকের সড়ক প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে খন্দকার আব্দুল মুক্তাদির
- সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত
- গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত
- সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মো. জাহেদ আহমদের অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর