শিরোনামঃ-

» জার্সি উন্মোচন অনুষ্ঠানে সিসিক প্রশাসক

প্রকাশিত: ২৬. নভেম্বর. ২০২৬ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে

নিউজ ডেস্কঃ

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। খেলাধুলাকে শুধু বিনোদন নয়, পেশা হিসেবে গ্রহণের উপযোগী পরিবেশ তৈরিতেও কাজ চলছে।

এ লক্ষ্যে মহানগরের প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠ তৈরির নির্দেশনা রয়েছে। সিটি করপোরেশন সে অনুযায়ী কাজ করছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী সিলেট সিটি করপোরেশন দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

সিসিক প্রশাসক বলেন, দীর্ঘদিন সিলেটে খেলাধুলার অনুকূল পরিবেশ ছিল না।

ফলে সম্ভাবনাময় অনেক তরুণ খেলাধুলায় নিজেদের প্রতিভা বিকাশের পর্যাপ্ত সুযোগ পাননি। আমরা সেই পরিস্থিতির পরিবর্তন করতে চাই। খেলাধুলার উপযুক্ত পরিবেশ সৃষ্টি, প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা এবং তরুণদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছি।

Manual1 Ad Code

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অতীতে খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ ও পরিবেশ খুব একটা ছিল না।

বর্তমান সরকার চায়, তরুণেরা খেলাধুলার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন। সে লক্ষ্য সামনে রেখেই খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

সিলেটের তরুণেরাও যাতে এ সুযোগ কাজে লাগাতে পারেন, সে জন্য সিটি করপোরেশন কাজ করছে।

তিনি আরও বলেন, সিলেট সিটি করপোরেশন জনগণের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। নগরীর সার্বিক উন্নয়নের পাশাপাশি খেলাধুলার প্রসারেও এ প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছে।

সিলেট যাতে সব ধরনের খেলাধুলায় এগিয়ে যেতে পারে এবং এখানকার খেলোয়াড়েরা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারেন, সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

Manual7 Ad Code

অনুষ্ঠানে সিসিকের সচিব মো. আশিক নূর, লাইসেন্স অফিসার রুবেল আহমদ নান্নুসহ সিলেট সিটি করপোরেশন দলের খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

প্রসঙ্গত, সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার (২৭ নভেম্বর) থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30