শিরোনামঃ-

» মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

প্রকাশিত: ২৬. নভেম্বর. ২০২৬ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual7 Ad Code

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন।

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ঐতিহ্যবাহী সহজিয়া পরিবারের সদস্য, স্বর্গীয় মোহিনী মোহন দাসের সন্তান এবং মদন মোহন দাসের দৌহিত্র সুখেন্দু বিকাশ দাস গতকাল দিবাগত রাতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুসংবাদ কলেজে পৌঁছামাত্র অধ্যক্ষ প্রফেসর মোছা. তাহমিনা আক্তারের নেতৃত্বে কলেজের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক আব্দুল হামিদ, অধ্যাপক সুপ্তি চৌধুরী, অধ্যাপক হোসনে আরা কামালী, অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য এবং অধ্যাপক ফরিদ আহমদ তাৎক্ষণিকভাবে প্রয়াতের বাসভবনে ছুটে যান এবং কলেজ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

Manual1 Ad Code

পরবর্তীতে সকাল ১১টায় শেষ শ্রদ্ধা জানানোর জন্য প্রয়াত সুখেন্দু বিকাশ দাসের মরদেহ মদন মোহন কলেজ ক্যাম্পাসে নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

এ সময় প্রয়াতের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর মোছা. তাহমিনা আক্তারসহ কলেজের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ প্রফেসর মোছা. তাহমিনা আক্তার প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Manual5 Ad Code

কলেজ প্রশাসন জানায়, স্বর্গীয় সুখেন্দু বিকাশ দাস জীবদ্দশায় কলেজের প্রায় প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত থেকে এবং বিভিন্ন সময়ে তাঁর সুচিন্তিত মতামত দিয়ে কলেজ পরিবারকে চিরঋণী করে রেখেছেন।

Manual2 Ad Code

তাঁর এই অবদান পুরো কলেজ পরিবার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30