শিরোনামঃ-

» নবীগঞ্জে ‘সনাতন- দীননাথ কল্যাণ ট্রাস্ট’র সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত 

প্রকাশিত: ২৬. নভেম্বর. ২০২৬ | বৃহস্পতিবার

Manual1 Ad Code
নিউজ ডেস্কঃ
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সাধারণ জ্ঞানের চর্চা বাড়াতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২৬’।
স্থানীয় সামাজিক সংগঠন ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’-এর উদ্যোগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার মুক্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১১৩ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
আয়োজক কমিটি জানিয়েছে, মেধা তালিকার ভিত্তিতে প্রতিটি শ্রেণি থেকে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ৫ জন করে মোট ২৫ জন কৃতী শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা ও মহামূল্যবান বই উপহার দেওয়া হবে।
ট্রাস্টের সাধারণ সম্পাদক রত্নদীপ দাস রাজু’র সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, মুক্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আভা রাণী দাশ, লুৎফা বেগম ও রিমা দাশ।
পরীক্ষক হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’-এর সাধারণ সম্পাদক জনি দাশ ও সদস্য সজীব দাশ।
উল্লেখ্য, ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের স্থানীয় দুই সংগঠক ও নবীগঞ্জ থানার ৩৯নং সার্কেল পঞ্চায়েতের সহোদর দুই সরপঞ্চ শ্রীমান সনাতন দাস (১৮৫৫-১৯৩৮) ও শ্রীমান দীননাথ দাস (১৮৬০-১৯৪৩) এঁর জীবন ও কর্মকে স্মরণীয় করে রাখতে এই কল্যাণ ট্রাস্টটি যাত্রা শুরু করে।
ট্রাস্টটি নিয়মিত শিক্ষার্থীদের মেধা যাচাই ও সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং প্রবীণ গুণীজনদের সম্মাননা প্রদানের মতো বহুমুখী সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30