- সৈয়দ মো. কাওছার আলী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : নজিবুর রহমান নজিব
- গেজেট ও শ্রমআইন বাস্তবায়নের দাবিতে হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ
- রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি এবং ‘পিচ হোম’-এর যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ
- প্রস্তুতি সভা অনুষ্ঠিত; ১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
- বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
- ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
- ওসির নেতৃত্বে দিরাইয়ে আট গ্রাম জুয়া ও মাদক নিমূল কমিটি গঠন
- ওসমানী হাসপাতালে ফটো সাংবাদিক রেজা রুবেল’র উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে (বিপিজেএ) সিলেট
» গেজেট ও শ্রমআইন বাস্তবায়নের দাবিতে হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ
প্রকাশিত: ৩০. অক্টোবর. ২০২৬ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট ও শ্রমআইন বাস্তবায়নের দাবিতে হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ
সরকার ঘোষিত নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, শ্রম আইন বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা, শ্রমিক নির্যাতন হত্যার প্রতিবাদে নগরিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ক্বীণ ব্রীজের মুখ (দক্ষিণ পাড়ে) জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হুমায়ুন রশিদ চত্ত্বরে গিয়ে দক্ষিন সুরমা উপজেলা ১ম সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক সুনু মিয়া সাগরের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা কার্যকরী কমিটির সভাপতি মো. ছাদেক মিয়া ও সাধারণ সম্পাদক জলিল মিরা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ইমান আলী, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ, বন্দর বাজার আঞ্চলিক কমিটির সভাপতি সাহাব উদ্দিন ও সহ-সভাপতি মো. তাউজ মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সাবেক সহ-সভাপতি বিল্লাল সহ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন ২০২৫ সালের ৫মে মাসে সরকার হোটেল-রেস্তোরাঁ খাতের নিম্নতম মজুরি ঘোষণা করলেও অধিকাংশ প্রতিষ্ঠানে তা এখনো কার্যকর হয়নি।
একই সঙ্গে নিয়োগপত্র, পরিচয়পত্র, ৮ ঘণ্টা কাজ, সাপ্তাহিক ছুটি, ওভারটাইমের দ্বিগুন মজুরি ও অন্যান্য শ্রম অধিকারও ব্যাপকভাবে লঙ্ঘিত হচ্ছে।
এসকল বিষয়ে ধারাবাহিক আন্দোলন, স্মারকলিপি ও ত্রিপক্ষীয় বৈঠকে একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
চাল-ডাল তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীম মূল্য বৃদ্ধি; জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুত গাড়িভাড়া, বাড়িভাড়া ও জীবন রক্ষাকারী ঔষধের মূল্য দফায় দফায় বৃদ্ধি তথা মূল্যস্ফীতির কারণে হোটেল শ্রমিকরা তাঁদের বেতন দিয়ে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়েছে।
৭১ পরবর্তী সকল সরকারের আমলেই হোটেল শ্রমিকরা শোষণ-নির্যাতন, বৈষম্যের শিকার হয়ে আসছে।
একটি বৃহৎ শিল্প হওয়া সত্ত্বেও সরকারের সদিচ্ছা ও তদারকির অভাবে এ সেক্টরে কর্মরত লাখ লাখ শ্রমিক মানবেতর জীবন যাপন করে আসছে।
মালিক দ্বারা কর্মরত প্রতিষ্ঠানে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ শ্রমিকদের জন্য নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
শ্রমিকদের ন্যায্য আন্দোলন বাধাগ্রস্থ করতে বিভিন্ন সময় বিভিন্নভাবে সংগঠনকে দমানোর লক্ষ্যে ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রাখছে মালিক সরকার ও মুনাফাখোর গোষ্ঠী।
দফায় দফায় শ্রমিক নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের, শ্রমিক অঙ্গনে দালাল সুবিধাবাদী নেতৃত্ব সৃষ্টি করার অপতৎপরতা করে চলছে।
অতীতেও হোটেল শ্রমিক ইউনিয়ন ও তার নেতৃত্বকে মালিক, সরকার ও প্রতিক্রিয়াশীল মহল থেকে নানাভাবে আক্রমণ করা হয়, কিন্তু শ্রমিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধে সময়ের সাথে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে শ্রমিকদের কাছে প্রত্যাখাত হয়।
শ্রমিকরা মালিক সরকার ও প্রশাসনের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে।
সমাবেশ থেকে অবিলম্বে সরকার ঘোষিত নিম্নতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, নিম্নতম মজুরির গেজেট প্রণয়ন ও শ্রম আইন বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর সমূহের প্রতি উদাত্ত আহবান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭৯ বার
সর্বশেষ খবর
- সৈয়দ মো. কাওছার আলী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : নজিবুর রহমান নজিব
- গেজেট ও শ্রমআইন বাস্তবায়নের দাবিতে হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ
- রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি এবং ‘পিচ হোম’-এর যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর