শিরোনামঃ-

» রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি এবং ‘পিচ হোম’-এর যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: ৩০. অক্টোবর. ২০২৬ | শুক্রবার

Manual1 Ad Code
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ বাঘা গ্রামে শুক্রবার (৩০ অক্টোবর) রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি এবং ‘পিচ হোম’-এর যৌথ উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে এলাকার প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্প শুরুর পূর্বে দক্ষিণ বাঘা গ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের সভাপতি ইঞ্জিনিয়ার রোটারিয়ান পিপি রুহুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির।

প্রধান অতিথির বক্তব্যে ইকরামুল কবির বলেন, মানবতার সেবাই রোটারী ক্লাবের মূল লক্ষ্য।

Manual8 Ad Code

গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল সহ আয়োজক সংগঠনগুলোর এই প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়।

Manual1 Ad Code

সুস্থ সমাজ গঠনে সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এভাবে এগিয়ে আসতে হবে।

Manual3 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাকিম পারভেজ।

এছাড়া অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, রোটারিয়ান পিপি সিদ্দিকুর রহমান, রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, রোটারিয়ান পিপি আবুল বশর, রোটারিয়ান পিপি শহিদুল ইসলাম, রোটারিয়ান পিপি এম এ মুকিত, রোটারিয়ান পিপি আব্দুর রহমান, রোটারিয়ান পিপি সামছ উদ্দিন এবং ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান নিশি কান্ত দাস।

অনুষ্ঠানে আরও অংশ নেন, রোটারিয়ান সনজিত শর্মা, আব্দুস সালাম, কে এম এ কে আজাদ, কমর উদ্দিন, ফয়জুর রহমান, হেলাল আহমেদ, কয়েছ, ইসলাম উদ্দিন, জাহাঙ্গীর আহমেদ টিপু ও অলিউর রহমান চৌধুরী সুহেল প্রমুখ।

বায়তুল আকমল জামে মসজিদের ইমাম মাওলানা শামছুল ইসলামের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন।
চিকিৎসাবঞ্চিত গ্রামীণ মানুষ বাড়ির কাছে এমন উন্নত চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৮২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031