শিরোনামঃ-
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
» যুক্তরাষ্ট্রে জিকা আক্রান্ত এই প্রথম কোন রোগীর মৃত্যু ঘটলো
প্রকাশিত: ৩০. এপ্রিল. ২০১৬ | শনিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে জিকা ভাইরাসে আক্রান্ত প্রথম কোনো রোগীর মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে। বিবিসি জানিয়েছে, স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, পুয়ের্তো রিকোতে এই ঘটনা ঘটেছে।
পুয়ের্তো রিকোর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ৭০ বছর বয়সী ওই ব্যক্তি মশাবাহিত ওই ভাইরাসে আক্রান্ত হয়ে ফেব্রুয়ারিতে মারা যান। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন এই অঞ্চলটিতে জিকা ভাইরাসে আক্রান্ত ৬০০ রোগীর খোঁজ পাওয়া গেছে। এদের মধ্যে ৭৩ জনই গর্ভবতী নারী।
যদিও যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র নিশ্চিত করেছে, শিশুজন্মের বড় ধরনের ত্রুটির জন্য এই ভাইরাস দায়ী। কিন্তু এরপরও পুয়ের্তো রিকোর স্বাস্থ্যমন্ত্রী আনা রিয়াস জানিয়েছেন, ইতিমধ্যে জিকা আক্রান্ত ১৪ জন নারী সুস্থ্য শিশুর জন্ম দিয়েছেন।
জিকার কারণে হাজারও শিশু অপুষ্ট মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করছে বলে সন্দেহ করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, দ্বীপটিতে ১৭ জন হাসপাতালে রয়েছেন। এদের মধ্যে পাঁচজন সাময়িকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিলেন। জিকার কারণে তারা এই অবস্থার শিকার হয়েছেন বলে ধারণা করা হলেও বিষয়টি প্রমাণিত নয়।
মৃত্যুবরণকারী ব্যক্তি গুরুতর থ্রম্বোসাইটপেনিয়া জটিলতায় ভুগছিলেন বলে সিডিসি জানিয়েছে।
সিডিসি আরো জানিয়েছে, “যদিও জিকা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বিরল কিন্তু এরপরও পুয়ের্তো রিকোয় এ ভাইরাসের কারণে মৃত্যুর প্রথম ঘটনা ঘটেছে, তাতে অন্যান্য গুরুতর বিষয়কেও প্রাধান্য দেওয়া হয়েছে।
এডিস মশাবাহিত এই ভাইরাইসের কারণে চলতি বছর বিশ্বব্যাপী জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৯৩ বার
সর্বশেষ খবর
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর